শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম

সাজ্জাদুল ইসলাম: [২] সারা বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ২২তম অবস্থানে। যুক্তরাষ্ট্রের ইউসকনসিন অঙ্গরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি) গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

[৩] যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে সম্প্রতি উদ্বেগ বেড়েছে। বর্ণবাদের কারণে সেখানে সহিংসতা বাড়ছে। এই পরিস্থিতি নতুন এক গবেষণায় বিশ্বের সহিংসতাপ্রবণ দেশের তালিকায় পশ্চিমা দেশগুলোর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের নাম এসেছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

[৪] প্রতিষ্ঠানটি বলছে, দেশগুলোতে রাজনৈতিক কারণে সহিংসতা বেড়েছে। এতে বলা হয়েছে, পূর্ববর্তী বছরের তুলনায় এ বছর সহিসংতা ২৭ শতাংশ বেড়েছে। রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ১ লাখ ৩৯ হাজার।

[৫] এসিএলইডি ওয়েবসাইট অনুসারে, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে তারা। সম্প্রতি প্রকাশিত এ তালিকায় শীর্ষে অর্থাৎ সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ দেশের তকমা পেয়েছে মিয়ানমার। এরপরই রয়েছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেন ও নাইজেরিয়া। এছাড়া ব্রাজিল, ইয়েমেন, ইরাক, কঙ্গো এবং কলম্বিয়া রয়েছে শীর্ষ দশে থাকা দেশগুলোর মধ্যে। তালিকার শেষে রয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই এই তালিকায় স্থান পেয়েছে।

[৬] তালিকায় ‘উচ্চ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ দেশের তালিকায় ভারত ১৬তম এবং পাকিস্তান ১৯তম স্থানে রয়েছে। সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৫০তম।

[৭] তবে, এই ৫০টি দেশকে, উচ্চ মাত্রার সংঘাতের কারণে ‘চরম’, ‘উচ্চ’, বা ‘অশান্ত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসিএলইডি’র যোগাযোগ বিভাগের প্রধান স্যাম জোনস বলেন, এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান প্রমাণ করে রাজনৈতিক সহিংসতা শুধু দরিদ্র বা অগণতান্ত্রিক দেশেগুলোতেই সীমাবদ্ধ নয়। তার দাবি, বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতা এবং সশস্ত্র গোষ্ঠীর বিভাজন; বিশেষ করে, এই দুটি সূচকের অবনতির কারণে যুক্তরাষ্ট্র এ তালিকায় এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়