শিরোনাম
◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে ট্রুডোর উড়োজাহাজে নাশকতার অভিযোগ নিয়ে মন্তব্য করলেন না প্রতিরক্ষামন্ত্রী

ইকবাল খান: [২] এ মাসের প্রথম দিকে দিল্লিতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর উড়োজাহাজ ক্যানফোর্স ওয়ানে ত্রুটির কারণে অতিরিক্ত ২৪ ঘণ্টা তাকে ভারতে থাকতে হয়। তবে তার উড়োজাহাজের ‘কারিগরি ত্রুটি’ নাকি ‘নাশকতা’,এমন প্রশ্ন উঠেছে। সাংবাদিকরা এ বিষয়ে কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ারকে প্রশ্ন করলে তিনি তাৎক্ষণিকভাবে তা নাকচ না করে এড়িয়ে যান। তবে বলেছেন, ‘এই বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। তবে এটি নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।’ সূত্র: ন্যাশনাল পোস্ট

[৩] কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ারের ওই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তাঁর প্রেস সেক্রেটারি ড্যানিয়েল মিনদেন। এক বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী ট্রুডোকে বহনকারী উড়োজাহাজে নাশকতার চেষ্টা করা হয়েছিল, কানাডার পক্ষ থেকে এটা বিশ্বাস করার কারণ নেই।

[৪] তবে এমন সন্দেহের কথা জানিয়ে কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের অনুসন্ধানী প্রতিবেদক স্টিভেন চেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। অবশ্য এও বলা হচ্ছে, এমন গুরুতর একটি অভিযোগ জানানোর জন্য স্টিভেন অতটাও গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না।

[৫] দিল্লিতে আটকা পড়া অবস্থায় নিজেদের উড়োজাহাজে ট্রুডোকে দেশে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত সরকার। তবে কানাডা তাতে রাজি হয়নি।

আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়