শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০১:৪২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনেগালে বিরোধী নেতার ২ বছরের সাজা,  বিক্ষোভে নিহত ৯

ইমরুল শাহেদ: দেশটির বিরোধী নেতা ওসমানে সোনকোর বিরুদ্ধে ধর্ষণ ও যুবকদের ভুল পথে পরিচালনার অভিযোগ ছিল। তবে ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় শুধু যুবকদের ভুল পথে পরিচালনার জন্য তাকে দুই বছরের জেল দেওয়া হয়েছে। সোনকোর দল পিএএসটিইএফ অভিযোগ, এই রায় রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। সূত্র: ডয়েচে ভেলে

ধর্ষণের অভিযোগে বলা হয়েছে, তিনি একটি ম্যাসাজ পার্লারের নারীকে যৌননিগ্রহ করেছিলেন এবং হত্যার হুমকি দিয়েছেন। এজন্য তার ১০ বছর জেল চেয়েছিলেন সরকারি আইনজীবীরা। কিন্তু আদালত জানিয়েছে, এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। সূত্র: আল-জাজিরা

শুক্রবার সকাল থেকে এই রায়ের বিরুদ্ধে সেনেগালে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টেলিভিশনে বলেছেন, দুইটি শহরে বিক্ষোভে নয়জনের মৃত্যু হয়েছে। 

সোনকো যুবকদের মধ্যে খুবই জনপ্রিয়। সোনকো অভিযোগ করেছিলেন, তিনি যাতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেজন্য ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি বিচারপ্রক্রিয়া বয়কট করেছিলেন। কিন্তু রায় বের হওয়ার আগে তাকে জোর করে ডাকারে নিয়ে যাওয়া হয়।

আদালতের রায়ের পরই সেনেগালের রাস্তায় বিক্ষোভ শুরু হয়। বাসে আগুন ধরানো হয়। দাঙ্গাবিরোধী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ডাকারে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। যদিও সরকারি মুখপাত্র দাবি করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

গত প্রেসিডেন্ট নির্বাচনে সোনকো তৃতীয় হয়েছিলেন। সেনেগালের নিয়ম হলো, কোনো রাজনীতিক যদি গুরুতর অপরাধে শাস্তি পান, তাহলে তিনি আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না। যুবকদের বিপথেচালিত করার থেকে ধর্ষণ অনেক গুরুতর অপরাধ। জেল হওয়ার পর সোনকো আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। সম্পাদনা: মাজহারুল ইসলাম

আইএস/এমআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়