শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:০২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার সঙ্গে বানিজ্য চুক্তি: যুক্তরাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করবে

এশিয়ার সঙ্গে বানিজ্য চুক্তি: যুক্তরাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করবে

তারিক আল বান্না: এশিয়া ও প্যান প্যাসিফিক অঞ্চলের ১১টি দেশের সঙ্গে বানিজ্য চুক্তি করেছে যুক্তরাজ্য। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যাওয়ার তিন বছরের মাথায় পর এই ধরণের চুক্তির সঙ্গে জড়ালো তারা। সূত্র: বিসিবি

যুক্তরাজ্য সরকার জানায়, নতুন গ্রুপে যুক্ত হওয়ায় পনির, গাড়ি, চকলেট, যন্ত্রপাতি, জিন ও হুইস্কি রফতানীতে শুল্ক কমানো হবে এবং এর ফলে তাদের বানিজ্যের প্রসার ঘটবে। যদিও যুক্তরাজ্যের সরকার জানিয়েছে, তাদের নতুন ব্লকে যাওয়ার ফলে অর্থনীতিতে প্রবৃদ্ধি ঘটবে মাত্র ০.০৮ শতাংশ। যুক্তরাজ্য ও ১১টি দেশের প্রায় ৫০ কোটি মানুষের জন্য মার্কেটে প্রভাব ফেলবে নতুন এই বানিজ্য চুক্তিটি।  

ট্রান্স-প্যাসিফিক পার্টনারশীপ চুক্তি (সিপিটিপিপি) স্বাক্ষরিত হয় ২০১৮ সালে। চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে এশিয়া ও প্যান প্যাসিফিক দেশ অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। সিপিটিপিপি’র সদস্যভুক্ত দেশগুলোর জন্য বানিজ্যের উপর বিধিনিষেধ শিথিল ও পন্যের উপর শুল্ক হৃাসের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই ১১টি দেশের দখলেই রয়েছে বিশ্ব আয়ের প্রায় ১৩ শতাংশ। প্রায় ২১ মাসের মধ্যস্থতার পর যুক্তরাজ্য সিপিটিপিপি’র সঙ্গে যুক্ত হলো। 

যুক্তরাজ্য সরকার বলেছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেড়িয়ে যাওয়া বা ব্রেক্সিটের পর তাদের জন্য সবচেয়ে বড় বানিজ্য চুক্তি এটা। যুক্তরাজ্য ইতোমধ্যে ব্রুনেই ও মালয়েশিয়া ছাড়া  সিপিটিপিপি’র বাকি সব দেশের সঙ্গে মুক্ত বানিজ্য চুক্তি করেছে। চুক্তির ফলে আগামী দশ বছরের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে বলে ধারণা করা যাচ্ছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়