শিরোনাম
◈ তেহরানের জ্বালানি মজুত কেন্দ্রে ইসরায়েলি হামলা ◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক সেবনের স্বীকারোক্তিতে বাতিল হতে পারে প্রিন্স হ্যারির মার্কিন ভিসা

রাশিদুল ইসলাম: ব্রিটেনের প্রিন্স হ্যারি তার মার্কিন স্ত্রী মেগান মার্কেল ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রেই থাকছেন। এক টিভি সাক্ষাতকারে প্রিন্স হ্যারি স্বীকার করেছেন তিনি অতীতে কোকেইন, গাঁজা ও ম্যাজিক মাশরুম সেবন করেছেন। তার এই স্বীকারোক্তি কাল হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন আইনজীবী। এরফলে ভবিষ্যতে প্রিন্স হ্যারি মার্কিন ভিসা নাও পেতে পারেন। ডেইলি মেইল

সাবেক ফেডারেল প্রসিকিউটর নাঈমা রহমানি বলেছেন ব্রিটিশ রাজকীয় পরিবারের সদস্য বলে প্রিন্স হ্যারির এধরনের স্বীকারোক্তি মার্কিন আইনে তাকে কোনো বিশেষ সুবিধা দেবে না। হ্যারির স্মৃতি চারণ নিয়ে লেখা বই স্পেয়ারে শুধু মাদক সেবন নয় তিনি কিভাবে এক বয়স্কা নারীর কাছে কৌমার্য হারিয়েছিলেন তাও প্রকাশিত হওয়ার পর এ নিয়ে কম হৈ চৈ হয়নি।  

এখন মার্কিন ভিসা অফিসে হ্যারির এধরনের স্বীকারোক্তির কারণে তার স্ত্রী মেগান মার্কেলকে জবাবদিহি করতে হবে। রক্ষণশীলরা মনে করছেন ওয়াশিংটননের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে মেগানকে রীতিমত বিতর্কে লিপ্ত হতে হবে। মার্কিন ভিসা কর্মকর্তারা পরীক্ষা করে দেখবেন হ্যারি নিকট অতীতে কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে মাদক গ্রহণ করেছেন কী না। হেরিটেজ ফাউন্ডেশন বলছে হ্যারির মার্কিন ভিসা পাওয়ার বিষয়টি মার্কিন করদাতারা খুব গুরুতরভাবেই বিবেচনা করছে। কারণ ভিসা কর্মকর্তাদের কাছে প্রিন্স হ্যারি যদি আগে মাদক সেবনের কথা অস্বীকার করে থাকেন তাহলে তিনি মার্কিন নাগরিকত্ব নাও পেতে পারেন, এমনকি দেশটি ত্যাগ করে চলে যেতে হতে পারে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়