শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত উ. কোরিয়ার ৮ লাখ তরুণ

সাজ্জাদুল ইসলাম: যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়ার প্রায় আট লাখ তরুণ স্বেচ্ছাসেবী মিলিটারি সার্ভিসে যোগ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রনডং সিনমামের এ খবর জানায়। আল-জাজিরা 

খবরে বলা হয়, গত শুক্রবার এসব স্বেচ্ছাসেবী মিলিটারি সার্ভিসে যুক্ত হন। তারা উত্তর কোরিয়ার শত্রুদের ধ্বংস করতে ও দুই কোরিয়াকে একত্রিত করতে প্রস্তুত রয়েছেন। এসব স্বেচ্ছাসেবীর মধ্যে রয়েছে ছাত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা। তাদের দেশের ভ্যানগার্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মার্তৃভূমিকে রক্ষা ও শত্রুদের ধ্বংস করতে যুদ্ধ করতে তারা প্রস্তুত বলেও জানানো হয়।

রনডং সিনমাম আরও জানায়, সমাজতান্ত্রিক পিতৃভূমিকে মুছে ফেলার জন্য শেষ চেষ্টা যারা চালাচ্ছে তাদের কঠোরভাবে দমন করতে তরুণ স্বেচ্ছাসেবীরা প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করার কয়েক ঘণ্টা আগে এই পরীক্ষা চালায় দেশটি। আজও দেশটি একটি ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিযেছে। এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করতে সেনাদের চেষ্টা আরো জোরদার করতে নির্দেশ দেন।  

এসআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়