শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:১৮ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানে পর্যটন বিকাশে ১০৩ দেশকে ভিসামুক্ত প্রবেশের সুযোগ

ওমান

মাহমুদ নাজমুস সাকিব: পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ওমান ১০৩টি দেশকে বিনা ভিসায় সেদেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে আমাদের প্রতিবেশী ভারত, ভুটান, মালদ্বীপ এবং চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, জাপানসহ বহু দেশ এ সুবিধা ভোগ করতে পারবে। তবে বাংলাদেশ এ সুবিধা পাবে না। এছাড়া পাকিস্তান ও শ্রীলঙ্কাও ওমানে ভিসামুক্ত প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হবে। আলআরাবিয়া

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা নিয়ে প্রবেশ করা পর্যটকরা সর্বোচ্চ ১৪ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন। এসব দেশের ভ্রমণকারীদের আগাম হোটেল বুকিং, স্বাস্থ্য বিমা, রিটার্ন টিকিটের মতো বিষয়গুলোতে ভিসামুক্ত সুবিধা প্রযোজ্য হবে।

প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও অনন্য সংস্কৃতির জন্য পরিচিত ওমান ভ্রমণে পর্যটকদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য জিসিসি ভুক্তদেশগুলোর (বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) নাগরিকদের ওমানে প্রবেশে আগে থেকেই ভিসার প্রয়োজন হয় না।

জানা গেছে, ওমান তার অর্থনীতিকে বহুমুখি করা এবং রাজস্বের জন্য তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন শিল্পের বিকাশের চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বের অর্ধেকের বেশি দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিলো দেশটি।

এমএনএস/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়