শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:১৩ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজ্যসভায় মনমোহনের আসন হঠাৎ বদলে দিলেন ধনকড়

মনমোহন সিং

ইমরুল শাহেদ: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের রাজ্যসভার আসন বদলে দিলেন চেয়াম্যান তথা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সাবেক প্রধানমন্ত্রী এতদিন বসতেন প্রথম সারিতে। চলতি অধিবেশন থেকে বসবেন একেবারে পিছনের সারিতে। দি ওয়াল

এই সূত্রে কংগ্রেসের দুই সিনিয়র পার্লামেন্টারিয়ান পি চিদম্বরম ও দিগ্বিজয় সিংয়ের মধ্যে একজন সামনের সারিতে বসবেন। প্রথম সারিতে বসেন আর এক সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া, রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং রাজ্যসভার উপ চেয়ারম্যান হরিবংশ।

কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, মনমোহনের শারীরিক সমস্যার কথা বিবেচনায় রেখে দলের তরফে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অনুরোধ করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর আসন বদলে দিতে।

মনমোহনের বয়স এখন ৯০। চলাফেরায় তিনি হুইল চেয়ার নির্ভর। রাজ্যসভায় আসেন হুইল চেয়ারে চেপে। তার শরীরও ভাল যাচ্ছে না। প্রথম সারিতে বসায় অধিবেশনের হইহট্টগোলে তার সমস্যা হয়।

কংগ্রেস জানিয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান তাদের আর্জি মেনে সাবেক প্রধানমন্ত্রীর আসন বদলে দিয়েছেন। তবে তিনি কোনও দিন বক্তব্য পেশ করতে চাইলে তাকে হুইল চেয়ারেই সামনের দিকে নিয়ে আসা হবে।

আইএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়