শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:০৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্ক পুলিশের কাছে ১৭০০ অপরাধীর তালিকা

নিউ ইয়র্ক পুলিশ

ইমা এলিস, নিউ ইয়র্ক: নিউ ইয়র্ক পুলিশের তালিকায় রয়েছে ১৭০০ অপরাধী। তাদেরকে দমন করতে কাজ করছে পুলিশ। এসব অপরাধী ঘুরে ফিরে নিউ ইয়র্কে শহরে ভয়ংকর অপরাধজনক কর্মকান্ড চালচ্ছে। তাদের দমনে এনওয়াইপিডি প্রসংশনীয় কাজ করছে। কিন্তু আইনের ফাঁক ফোকরে তারা বারবার রাস্তায় ফিরে আসেন বলে উল্লেখ করেছেন মেয়র এরিক অ্যাডামস।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কুইন্সের ফ্লাশিং মেডোস-করোনা পার্কের থিয়েটারে দেয়া মেয়র এরিক ‘স্টেট অফ দ্য সিটি ভাষনে’ এ কথা বলেন। বাংলা প্রেস।

তিনি বলেন, সিটিতে গান ভায়োলেন্স কমতে শুরু করেছে। আলবেনীর ওপর ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্ম করার জন্য চাপ অব্যাহত রাখবে। রাস্তা থেকে অস্ত্র উদ্ধার ও তা সরিয়ে নিতে নেবারহুড সেফটি টিম গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

স্টেট অফ দ্যা সিটি ভাষনে মেয়র এরিক অ্যাডামস বলেন, আগামী সামারে ৩৫ হাজার মিডল স্কুল ছাত্রছাত্রীর ক্যারিয়ার গঠন ও কলেজ পরিদর্শনের কর্মসূচির ঘোষণা দেন। এর অন্যতম টার্গেট হলো মিডল ও হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য সামারে কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি কলেজ পর্যায়ে টেক প্রোগ্রাম দ্বিগুন করারও ঘোষণা দেন। এতে প্রত্যেক কলেজ স্টুডেন্ট টেকনোলোজি রিলেটেড জ্ঞান নিয়ে ব্যাচেলর ডিগ্রী অর্জন করবে। মেয়র নার্সি এডুকেশনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, নার্সেস জনশক্তির ব্যাপক ঘাটতি রয়েছে সিটিতে। কিউনি এ ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। তার ভাষায়, সিটি প্রশাসন ২০২৩ সালকে জব, নিরাপত্তা, হাউজিং ও স্বাস্থ্য কেয়ারকে পিলার হিসেবে মনে করছে। ওয়ার্কিং জনগোষ্ঠীই সিটির বর্তমান এজেন্ডা। মেয়র নির্বাচিত হবার পর এটি ছিল তার দ্বিতীয় ভাষণ।

তিনি ট্রাফিক ভায়োলেন্স এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারন করে বলেন, ২০২৩ সাল হবে রেকলেস ড্রাইভারদের জন্য কঠিন সময়। তাদের দায়িত্বজ্ঞানহীন ড্রাইভিং বন্ধ করতে সাড়াঁশি অভিযান চলবে।

ইএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়