শিরোনাম
◈ বিদেশগামীদের ব্যাংক স্টেটমেন্ট সহজে যাচাই করতে কিউআর কোড বাধ্যতামূলক, নতুন নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ এক কক্ষে শতাধিক, চৌকি ভাগাভাগি করে ঘুম, রাজারবাগে করুণ অবস্থায় পুলিশ সদস্যরা! ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা, জমা অর্থ কবে পাবেন গ্রাহক?  ◈ স্বাস্থ্যকর ওটসই শরীরের শত্রু! যাদের এড়িয়ে চলা উচিৎ ◈ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই ◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ১২:০৭ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ৭, আটক হামলাকারী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা এলোপাথাড়ি গোলাগুলির ঘটনায় সাতজন নিহত হয়েছেন। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। বিবিসি

গোলাগুলির ঘটনায় ওই অঙ্গরাজ্যের গভর্নর দেশের অস্ত্র আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। গভর্নর ডেমোক্র্যাট গ্যাভিন নিউসম বলেন, বিপুল সংখ্যক লোকের হাতে যুদ্ধের অস্ত্র থাকার কোনো যুক্তি থাকতে পারে না।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে ক্যালিফোর্নিয়ায়। নির্বিচারে গোলাগুলির সর্বশেষ ঘটনায় সান ফ্রান্সিসকোর দক্ষিণে হাফ মুন বে এলাকায় সাতজন এশীয়-আমেরিকান খামার শ্রমিক নিহত হয়েছে।

এই ঘটনায় চুনলি ঝাও (৬৭) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলা চালানোর পর তিনি স্থানীয় থানায় গেলে পুলিশ তাকে আটক করে।

এর আগে চীনা নববর্ষ উদযাপনের সময় হাফ মুন বে-এর দক্ষিণ পূর্বে মন্টেরি পার্ক এলাকায় আরেক হামলার ঘটনায় ১১ জন নিহত হয়। এর মাত্র এক সপ্তাহ আগে লস অ্যাঞ্জেলসের দক্ষিণে গোশেন নামে এক জায়গায় এক তরুণী মা ও শিশুসহ ছয়জন নিহত হয়।

টুইটারে পোস্ট করে গভর্নর নিউসম জানান, মন্টেরি পার্কে গুলির শিকার ব্যক্তিদের সাথে হাসপাতালে বৈঠক চলার মাঝেই তাকে দ্বিতীয় হামলার খবর দেয়া হয়।

তিনি এ ঘটনাকে ’ট্র্যাজেডির পর ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন।

এমএএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়