শিরোনাম
◈ মুদি দোকান ও বিউটি পারলারসহ ১৬ খাত আসছে ভ্যাটের আওতায় ◈ ৩৫ বিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে প্রবাসী আয়, জুনেও শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ◈ শ্রমশক্তি, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব দিল বাংলাদেশ-কাজাখস্তান ◈ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মিরপুরে সর্বোচ্চ মামলা ◈ তিন দিনেই উঠে গেল নতুন ২ কোটি টাকার রাস্তার পিচ, ক্ষোভে কাজ বন্ধ করল এলাকাবাসী ◈ তালিয়ান থেকে ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হচ্ছে রাষ্ট্রীয় সফরের মূল পর্ব ◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদের নাম ‘ইঁদুর জার’, বেতন ১ লাখ ৭০ হাজার ডলার

ইঁদুর

মিহিমা আফরোজ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নতুন এক চাকরির প্রস্তাব দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। প্রাতিষ্ঠানিক টুইটারে দেওয়া চাকরির ওই বিজ্ঞাপনে শহরের ইঁদুর তাড়ানোর জন্য বছরে ১ লাখ ৭০ হাজার ডলার বেতন দেবেন বলে জানিয়েছেন তিনি। এনডিটিভি

এই নতুন পদের নাম দেওয়া হয়েছে ‘ইঁদুর জার’। ১৯১৭ সালের পূর্বে রাশিয়ার সম্রাটদের জার বলা হতো। গত বৃহস্পতিবার(১ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র অ্যাডামস বলেন, আমি ইঁদুরের মতো অন্য কোনো প্রাণীকে ঘৃণা করি না। তিনি আরও বলেন, নিউইয়র্কে বাড়তে থাকা ইঁদুর তাড়ানোর জন্য যদি আপনার কাছে ব্যবস্থা ও পরিকল্পনা থাকে এবং আপনি যদি ইঁদুর নিধন করতে পারেন তাহলে স্বপ্নের চাকরি আপনার জন্য অপেক্ষা করছে।

চাকরির ওই বিজ্ঞাপনে প্রার্থীর আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। নগর পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা ও সরকারি কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই পদে যেসব দায়িত্ব রয়েছে তা হলো নেতৃত্ব, ইঁদুর নিধনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন, পরিশ্রমী ও কৌশলী হওয়া। নিয়োগের ৯০ দিনের মধ্যে চাকরিজীবীকে শহরের বাসিন্দা হতে হবে বলে বিজ্ঞাপনে শর্ত দেওয়া হয়েছে। এ ছাড়া প্রার্থীর স্নাতক ডিগ্রি ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 

নিউইয়র্কে দুই বছর আগের তুলনায় এ বছরের প্রথম আট মাসে ইঁদুরের সংখ্যা ৭০ শতাংশ বেড়ে গেছে। ইঁদুরের উৎপাত নিয়ে নগরবাসীদের অভিযোগ রয়েছে। নগর পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মেয়র ইঁদুর নিধনের জন্য শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিতে চাইছেন।

চাকরির ওই বিজ্ঞাপনে বলা হয়েছে ইঁদুরের মাধ্যমে অনেক রোগ ছড়ায়। ঘরবাড়ি ধ্বংস হয়। রান্নাঘরেও উৎপাত করে ইঁদুর। মেয়রের কার্যালয়ের ওই পোস্টে আরও বলা হয়েছে, ইঁদুররা চাকরির এই বিজ্ঞাপন পছন্দ নাও করতে পারে। তবে ৮৮ লাখ নিউইয়র্কবাসী ও নগর কর্তৃপক্ষ ইঁদুর নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও প্লেগের মতো মহামারি রোধে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। সম্পাদনা: ইমরুল শাহেদ

এমএ/আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়