শিরোনাম
◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৫:১১ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড ও ওয়েলসে মুসলিমদের সংখ্যা বেড়েছে, কমেছে খ্রিস্টান

রাশিদুল ইসলাম: ইংল্যান্ড ও ওয়েলসে প্রথমবারের মতো মোট জনসংখ্যার শতকরা ৫০ ভাগেরও কম অর্থাৎ অর্ধেকের নিচে নেমে এসেছে খ্রিস্টানদের সংখ্যা। অন্যদিকে বৃদ্ধি পেয়েছে মুসলিম ও হিন্দুদের সংখ্যা। সেনসাস ২০২১-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। এ খবর দিয়েছে অনলাইন ইস্টার্ন আই।

ওই পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ২০২১ সালে ইংল্যান্ড ও ওয়েলসের শতকরা ৪৬.২ ভাগ মানুষ অর্থাৎ ২ কোটি ৭৫ লাখ মানুষ নিজেদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দিয়েছেন। ২০১১ সালে এই হার ছিল শতকরা ৫৯.৩ ভাগ বা ৩ কোটি ৩৩ লাখ। অর্থাৎ এ সময়ে খ্রিস্টানদের সংখ্যা কমেছে শতকরা ১৩.১ ভাগ। দ্বিতীয় গ্রুপটি তাদের কোনো ধর্ম নেই বলে বর্ণনা করেছে। তাদের সংখ্যা এক দশক আগে ছিল ২৫.২ ভাগ। 

২০২১ সালে এ সংখ্যা শতকরা ১২ ভাগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতকরা ৩৭.২ ভাগ। এক দশক আগে এমন মানুষের মোট সংখ্যা ছিল ১ কোটি ৪১ লাখ। তা ২০২১ সাল নাগাদ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ। নিজেদেরকে যারা মুসলিম দাবি করেন ২০১১ সালে তাদের সংখ্যা ছিল শতকরা ৪.৯ ভাগ। ১০ বছর সময়ে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৫ ভাগ। ২০১১ সালে মুসলিমদের মোট সংখ্যা ছিল ২৭ লাখ। ১০ বছরে বৃদ্ধি পেয়ে তা হয়েছে ৩৯ লাখ। অন্যদিকে হিন্দুদের আনুপাতিক হার ১.৫ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে শতকরা ১.৭ ভাগ। শিখ জনগোষ্ঠী ২০১১ সালের শতকরা ০.৮ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে শতকরা ০.৯ ভাগে। 

বৌদ্ধদের সংখ্যা শতকরা ০.৪ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে ০.৫ ভাগে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকদের তথ্য এসব। প্রায় ২৫ হাজার মানুষ ২০২১ সালে বলেছে, তারা জৈন। ১০ বছর আগে তাদের সংখ্যা কত ছিল সে তথ্য পাওয়া যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়