শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ১২:০৬ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় 

মেয়েকে হত্যা করেন বাবা, স্যুটকেসে ভরে রাস্তায় ফেলেন মা!

আয়ুশী চৌধুরী

ডেস্ক রিপোর্ট: পরিবারকে না জানিয়ে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করেছিলেন মেয়ে। তাই ক্ষোভে মেয়েকে গুলি করে হত্যা করেন বাবা। শুধু তাই নয় মেয়ের মরদেহ স্যুটকেসে ভরে রাস্তায় ফেলে দিতে সহযোগিতা করেন মা। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে ভারতের উত্তর প্রদেশে। এ ঘটনার পর নিহত আয়ুশী চৌধুরীর বাবা-মাকে গ্রেপ্তার করে পুলিশ।

এনডিটিভির খবরে বলা হয়, বাবার গুলিতে নিহত ওই তরুণীর নাম আয়ুশি চৌধুরী (২২)। দিল্লিতে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক পড়ছিলেন তিনি।

পুলিশ জানায়, আয়ুশি তার বাবা মাকে কিছু না বলে কিছু দিনের জন্য বাইরে গিয়েছিলেন বলে তিনি ক্ষিপ্ত হয়েছিলেন।

এছাড়াও আয়ুশি ভিন্ন বর্ণের একজন ছেলেকে বিয়ে করেছিলেন এবং প্রায়ই গভীর রাত পর্যন্ত বাইরে থাকত।এসব কারণে মেয়ের ওপর বাবার ক্ষোভের মাত্রা আরও বেশি ছিল।

পুলিশ স্যুটকেসটি উদ্ধার করার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। এরপর সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং পোস্টার লাগিয়ে তাদের গ্রেপ্তার করতে তৎপরতা চালায়। 

তবে রোববার (২০ নভেম্বর) সকালে একটি অজ্ঞাত নাম্বার থেকে কল করে তাদের সম্পর্কে তথ্য দেওয়া হয়। সঙ্গে ওই তরুণীর মা ও ভাইয়ের ছবি প্রদান করা হয়।

আয়ুশিকে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করেন তার বাবা। এরপর তার মরদেহটি সুটকেসে ভরে মথুরায় ফেলে দেন। এ কাজে সহযোগিতা করেন আয়ুশির মা।

গত শুক্রবার (১৮ নভেম্বর) মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের কাছে একটি বড় লাল সুটকেসে প্লাস্টিকে মোড়ানো আয়ুশির মরদেহটি পাওয়া যায়। আয়ুশির মুখ ও মাথা রক্তাক্ত অবস্থায় ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়