শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাকেঞ্জি স্কট এবার দ্বিতীয় স্বামীর কাছে বিবাহবিচ্ছেদ চাইলেন

রাশিদুল ইসলাম: বিলিয়নেয়ার জনহিতৈষী ম্যাকেঞ্জি স্কট বিয়ের দুই বছরেরও কম সময়ের মধ্যে তার দ্বিতীয় স্বামীর থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্কট, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, ২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে তালাক দেওয়ার পরে গত বছর সিয়াটল-ভিত্তিক বিজ্ঞান শিক্ষক ড্যান জুয়েটকে বিয়ে করেছিলেন। স্কট সোমবার ওয়াশিংটন রাজ্যের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে বিবাহবিচ্ছেদের জন্য একটি পিটিশন দাখিল করেছেন বলে জানিয়েছে কোর্ট ক্লার্কের অফিস। আরটি 

বুধবার নিউইয়র্ক টাইমস প্রথম খবরটি প্রকাশ করে। ২০২১ সালে, দম্পতি খুব ধুমধাম ছাড়াই তাদের বিয়ের ঘোষণা দেন গিভিং প্লেজ-এর ওয়েবপেজে। গিভিং প্লেজ একটি জনহিতৈষী সংস্থা যা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তাদের সম্পদের বেশিরভাগ দাতব্য কাজে দিতে উৎসাহিত করে।

স্কট এবং জুয়েট তাদের পরোপকারের প্রতিশ্রুতিতে একত্রিত হয়েছিল। স্কট তার ভাগ্যের সিংহভাগ দান করার পরিকল্পনার অংশ হিসাবে বিলিয়ন ডলার দান করে বলেন, আমি আমার পরিচিত সবচেয়ে উদার এবং দয়ালু ব্যক্তিদের একজনকে বিয়ে করেছি - এবং অন্যদের সেবা করার জন্য একটি বিশাল আর্থিক সম্পদ দেওয়ার প্রতিশ্রুতিতে তার সাথে যোগ দিচ্ছি। 

কিন্তু জুয়েটের বার্তাটি গিভিং প্লেজ সাইট থেকে অদৃশ্য হয়ে গেছে। এনওয়াইটি অনুসারে, স্কট, একজন ঔপন্যাসিক, অ্যামাজনে তার লেখক বায়ো থেকে জুয়েটের পরিচয় মুছে ফেলেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়