শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৩ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সংবাদিক হিজাব না পরায় সাক্ষাৎকার দিলেন না ইরানের প্রেসিডেন্ট

সাক্ষাৎকার

খালিদ আহমেদ: অনেক আগে থেকেই পরিকল্পনা করে রাখা সিএনএনের একটি সাক্ষাৎকার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একদম শেষ মুহূর্তে সিএনএনের প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপোর মাথায় স্কার্ফ পরার দাবি প্রত্যাখ্যান করার পর ইব্রাহিম রাইসি এই সিদ্ধান্ত নেন। সিএনএন ও বিবিসি

এর মাধ্যমে নারী পোশাকের স্বাধীনতার বিষয়ে ইরানে চলমান আন্দোলনের মধ্যেই পোশাক বিধির বিষয়ে আপোষ না করার ইংগিত দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট রাইসি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তার সাক্ষাৎকার নেয়ার কথা ছিল আমানপোরের।

তবে নির্ধারিত সময়ে তা শুরু না হয়ে ৪০ মিনিট ধরে চলে টানাপড়েন। প্রেসিডেন্ট রাইসির একজন সহকারী আমানপোরকে মাথায় স্কার্ফ দিতে বলেছিলেন। তবে আমানপোর তা প্রত্যাখ্যান করেন। আমানপোর জানান, তিনি প্রেসিডেন্ট রাইসির জন্য অপেক্ষা করেছিলেন। তবে প্রেসিডেন্ট আর সাক্ষাৎকার দিতে আসেননি।

সিএনএনের সাংবাদিক ও উপস্থাপক আমানপোর ইরানের রাজধানী তেহরানেই বেড়ে উঠেছেন। ফার্সি ভাষায় তার বেশ দখলও রয়েছে। ইরানে সাংবাদিকতা করার বিষয়ে স্থানীয় আইন ও রীতিনীতি মেনে প্রতিবেদন করার সময় মাথায় স্কার্ফ দিতে তার আপত্তি নেই বলে জানিয়েছেন আমানপোর। তিনি বলেছেন, এ ছাড়া একজন সাংবাদিক হিসেবে সেখানে (ইরানে) কাজ করার সুযোগ নেই।

একই সঙ্গে ক্রিশ্চিয়ান আমানপোর স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইরানের বাইরে কোনো ইরানি কর্মকর্তার সাক্ষাৎকার নেয়ার জন্য তিনি নিজের মাথা ঢাকবেন না। সিএনএনের ‘নিউ ডে’ প্রোগ্রামে আমানপোর বলেন, ‘এখানে নিউ ইয়র্কে বা ইরানের বাইরে অন্য কোথাও, আর কোনো ইরানি প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞাসা করেননি। আমি ১৯৯৫ সাল থেকে তাদের সাক্ষাৎকার নিয়েছি- ইরানের ভেতরে বা বাইরে, কখনোই পোশাক পরতে বলা হয়নি।

আমানপোর বলেন, ‘আমি খুব বিনয়ের সঙ্গে নিজের, সিএনএন ও সব নারী সাংবাদিকের পক্ষে তা প্রত্যাখ্যান করেছি। কারণ এর দরকার নেই।’

তবে এক টুইটবার্তায় আমানপোর স্বীকার করেন, যেহেতু ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং মানুষ মারা যাচ্ছে, প্রেসিডেন্ট রাইসির সঙ্গে তার কথা বলাটা গুরুত্বপূর্ণ ছিল।

  • সর্বশেষ