শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছেন: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভে জড়িতরা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খুশি করতেই সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তিনি বিক্ষোভকারীদের ‘একদল নৈরাজ্যকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব মন্তব্য করেন খামেনি। এ খবর দিয়েছে বিবিসি।

এতে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে খামেনি বলেন, তেহরানসহ বিভিন্ন জায়গায় একদল ভাঙচুরকারী রাস্তায় নেমে নিজেদের দেশের স্থাপনা ধ্বংস করছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য।

খামেনির অভিযোগ, ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তিনি হাস্যকরভাবে দাবি করেছেন- তিনি বিক্ষোভকারীদের সমর্থন করেন। যদি তিনি সক্ষম হন, তবে আগে নিজের দেশ চালান।

১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা ইরানের এই সর্বোচ্চ এই নেতা আরও বলেন, ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত এক হাজারের বেশি ইরানির রক্তে ট্রাম্পের হাত রঞ্জিত। তার ভাষায়, একদল অনভিজ্ঞ ও অসতর্ক মানুষ তার কথায় বিশ্বাস করে তার ইচ্ছা অনুযায়ী কাজ করছে। তারা ট্রাম্পকে খুশি করতে ময়লার ঝুড়িতে আগুন দিচ্ছে।

খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র কয়েক লাখ সম্মানিত শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই বাস্তবতা অস্বীকার করে, তাদের চাপে এই রাষ্ট্র কখনোই মাথা নত করবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়