শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালে ইসরায়েলি বাহিনীর হাতে কত জন ফিলিস্তিনি শিক্ষার্থী শহীদ হলেন?

পার্সটুডে- ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালে ইসরায়েলি বাহিনীর হাতে সাত হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীর শাহাদাতের খবর দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে। এর দু'টি মূল লক্ষ্য ছিল আর তাহলো- ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা এবং আটক ইসরায়েলি সেনাদের মুক্তি নিশ্চিত করা। তবে, তারা এসব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এরপরে তারা হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তিতে আসতে বাধ্য হয়।

পার্সটুডে জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী শাহাদাতবরণ করেছে এবং ১০ হাজার ৫৫৭ জন আহত হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি গাজা উপত্যকায় হয়েছে, তবে পশ্চিম তীরে ৩৮ জন শিক্ষার্থী শহীদ হয়েছে এবং ৩২৪ জনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব পরিসংখ্যান ফিলিস্তিনি শিক্ষাব্যবস্থার ওপর পরিকল্পিত আক্রমণ এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়কে নিশানা করার ভয়াবহতা প্রদর্শন করে।

এছাড়া, ফিলিস্তিনি শিক্ষকদেরও হামলার শিকার হতে হয়েছে, এখন পর্যন্ত ৪১৫ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মী গাজা ও পশ্চিম তীরে শাহাদাৎবরণ করেছেন, ৯১২ জন আহত হয়েছেন এবং পশ্চিম তীরে ৪৮ জনের বেশি শিক্ষক ও এর সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে।

রিপোর্টের অন্য একটি অংশে বলা হয়েছে- ২০২৫ সালে ইসরায়েলি বাহিনী উচ্চশিক্ষা কেন্দ্রগুলোকেও বিশেষভাবে নিশানা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়