শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, জারি হলো সুনামির সতর্কতা

উত্তর জাপানের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১১টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ (জেএমএ)। খবর রয়টার্স।

এর প্রভাবে দেশটির উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ ১ মিটার (৩৯ ইঞ্চি বা তিন ফুটের কিছু বেশি) পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

জেএমএ প্রথমে ভূমিকম্পটির তীব্রতা রিখটার স্কেলে ৬ দশমিক ৫ হিসেবে জানিয়েছিল। এর কিছুক্ষণ পরই তা সংশোধন করে ৬ দশমিক ৭ মাত্রা নিশ্চিত করে। এর গভীরতা ছিল ১০ দশমিক ৭ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত সোমবার একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই সময় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও অন্তত ৫০ জন আহত হন। সে সময়ও উত্তর-পূর্ব উপকূলে দশ ফুট (তিন মিটার) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল জেএমএ।

সূত্র: বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়