শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা

আন্তর্জা‌তিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, তাঁর নির্দেশেই রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে।

 বৃহষ্পতিবার কৃষ্ণনগরের জনসভায় মুখ্যমন্ত্রী এ অভিযোগ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দু’চোখ ভয়ংকর। এমন কোনো কাজ নেই যা উনি পারেন না। তার ভয়াবহ! এক চোখে দুর্যোধন আর অপর চোখে দুঃশাসন। সীমান্তে বিএসএফের ধারেকাছে কাউকে না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ শাহের মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

জনসভায় মমতা আরো বলেন, বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থা করা হচ্ছে। 

রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় তা আমরা জানি। তিনি স্পষ্টভাষায় সতর্ক করে বলেন, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।'

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। 

তিনি প্রশ্ন তুলেছেন, 'বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন? তবে যা ইচ্ছে করুন কিন্তু কিছুই করতে পারবেন না।' বৈধ ভোটারের নাম বাদ গেলে অবস্থান ধর্মঘটে বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মমতা বলেন, এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করছে। কিন্তু কোনও ফল হবে না। মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, বিহার পারেনি, বাংলায় পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়