শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫, ০৩:৪৫ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) মিয়ানমারে অবস্থিত ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় সংগঠনটির অন্তত তিন শীর্ষ নেতা নিহত হয়েছেন। রোববার ভোরের দিকে ভারতীয় সেনাবাহিনী এই হামলা চালায় বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী। 

উত্তর-পূর্ব ভারতের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিয়ানমার সীমান্তের ওপারে বসবাসকারী সংখ্যালঘুদের জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। মিয়ানমারের সীমান্ত লাগোয়া কিছু এলাকায় ভারতীয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের ঘাঁটি রয়েছে। 

মিয়ানমারে উলফার ঘাঁটিতে ভারতের সামরিক বাহিনীর এই হামলার বিষয়ে একাধিক বিবৃতি দিয়েছে সংগঠনটি। আসাম রাজ্যের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে লড়াই চালিয়ে আসা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) বলেছে, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনাবাহিনীর প্রথম দফার ড্রোন হামলায় তাদের একজন শীর্ষ কমান্ডার নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন।

সংগঠনটি বলেছে, দ্বিতীয় দফার হামলায় তাদের আরও দু’জন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এছাড়া হামলায় উলফার আরও অনেক সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তবে ভারতীয় কর্তৃপক্ষ এই হামলার দায় অস্বীকার করেছে। উলফা বলেছে, মিয়ানমারের গহীন জঙ্গলে উলফার পাশাপাশি পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নামের আরেকটি বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটিতেও হামলা হয়েছে।

ভারতের যে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে তাদের মধ্যে উলফা অন্যতম। এই সংগঠনটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতা চায়। আর পিএলএ মণিপুর রাজ্যের স্বাধীনতার দাবিতে লড়াই করছে।

যদিও ২০২৩ সালে উলফা একটি অংশ ভারতের ক্ষমতাসীন সরকারের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছায়। ওই চুক্তির পর সংগঠনটি অস্ত্র ত্যাগের ঘোষণা দেয়। গত কয়েক বছরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিদ্রোহীদের হামলার সংখ্যা অনেক কমেছে। তারপরও গত তিন দশকে এ ধরনের সহিংসতায় দেশটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন; যাদের বেশিরভাগই বেসামরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়