শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে স্টারবাকস ৬০৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ডেলিভারি ম্যানকে!

বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। তবে এই কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলার (৬০৬ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এই অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। কারণ, স্টারবাকসের একটি গরম কফির ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন তিনি।

আজ রোববার সিএনএন জানিয়েছে, ডেলিভারি ড্রাইভার মাইকেল গার্সিয়া লস অ্যাঞ্জেলেসের একটি ‘ড্রাইভ-থ্রু’ থেকে কফি সংগ্রহ করার সময় গুরুতরভাবে পুড়ে গিয়েছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গরম কফি ছিটকে পড়ায় গার্সিয়া গুরুতরভাবে পুড়ে যান। এতে তাঁর চেহারায় বিকৃতি ঘটে এবং তাঁর যৌনাঙ্গের ক্ষতি হয়।

২০২০ সালে ক্যালিফোর্নিয়া সুপিরিয়র কোর্টে করা ওই মামলায় স্টারবাকসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, প্রতিষ্ঠানটি যথাযথভাবে ঢাকনা সুরক্ষিত না করে দায়িত্ব লঙ্ঘন করেছে।

গার্সিয়ার আইনজীবী মাইকেল পার্কার জানিয়েছেন, তাঁর মক্কেল তিনটি কফি সংগ্রহ করছিলেন এবং একটি গরম কফি সম্পূর্ণরূপে পাত্রের ভেতরে প্রবেশ করানো হয়নি। স্টারবাকসের কর্মী যখন গার্সিয়াকে অর্ডারটি দেন, তখন একটি কফি পাত্রের বাইরে পড়ে যায় এবং তা গার্সিয়ার শরীরে পড়ে গুরুতর ক্ষতি করে।

আদালতের রেকর্ড অনুসারে, গার্সিয়ার ক্ষতির মধ্যে রয়েছে শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, জীবনের আনন্দ হারানো, অপমান, অসুবিধা, শোক, বিকৃতি, শারীরিক অক্ষমতা, উদ্বেগ এবং মানসিক চাপ।

স্টারবাকস কর্তৃপক্ষ বলেছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা মিস্টার গার্সিয়ার প্রতি সহানুভূতিশীল। তবে আমরা জুরির সিদ্ধান্তের সঙ্গে একমত নই যে এই ঘটনার জন্য আমরা দায়ী। আমরা বিশ্বাস করি, প্রদত্ত ক্ষতিপূরণ অনেক বেশি হয়ে গেছে। আমরা সর্বদা আমাদের স্টোরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে গরম পানীয় পরিচালনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।’

এই মামলাি ১৯৯৪ সালের একটি বিখ্যাত মামলার কথা মনে করিয়ে দেয়। ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে সেই মামলায়, স্টেলা লিবেক নামের এক নারী দুর্ঘটনাবশত গরম কফি তাঁর কোলে ফেলে দিয়েছিলেন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন। সেই মামলায় আদালত তাঁকে প্রায় ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছিলেন। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়