শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৬ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্রিকস মুদ্রা’ নিয়ে ট্রাম্পের হুমকি, যা বলল ভারত 

মার্কিন ডলারের বিপরীতে নতুন কোনো মুদ্রা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাতার থেকেই তিনি এ তথ্য জানান। দেশটির রাজধানী দোহাতে একটি সম্মেলনে অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। 

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এর আগে ‘ব্রিকসের নতুন মুদ্রা’ নীতি নিয়ে হুমকি দিয়েছিলেন। এর এক সপ্তাহ পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিস্কার করলেন। তিনি বলেন, উদীয়মান অর্থনীতির দেশ ও ব্রিকস সদস্য রাষ্ট্র ভারত-রাশিয়া ও চীন ডলারের বিপরীতে নতুন কোনো মুদ্রা নীতিকে সমর্থন জানায়নি। 

ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি ব্রিকস সদস্য রাষ্ট্র নতুন মুদ্রা নীতি চালু করে তাহলে ওই সব দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। 

জয়শঙ্কর বলেন, ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকায় আমাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। তবে এটা অস্বীকার করার কিছু নেই তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল। কারণ ওই সময়ে ট্রাম্প আন্তর্জাতিক বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছেন। তবে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই ট্রাম্পের সঙ্গে অবশ্যই আমরা সুসম্পর্ক বজায় রাখব।’ 

তিনি ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। যা দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি আরও বলেন, ডলারকে দুর্বল করার কোনো পরিকল্পনা ভারতের নেই। এনিয়ে ব্রিকসের কোনো প্রস্তাবনাও নেই। কারণ যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বৃহৎ ব্যবসায়ীক অংশীদার। খবর এনডিটিভি ও চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়