শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানিদের কাছে যে বক্তব্য দিয়ে ক্ষমা চাইলেন জাকির নায়েক

ডন নিউজ উর্দূর খবর: পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক।

করাচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জাকির নায়েক পিআইএ সম্পর্কে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে জানান, পিআইএ নিয়ে সত্য কথা বললেও এখন পাকিস্তানিদের কাছে ক্ষমা চান তিনি।

জাকির নায়েক জানান, সিন্ধুর গভর্নর কামরান খান তেসুরি তাকে পিআইএর ঘটনা ভুলে যেতে বলেছেন। তখন বিস্মিত হয়ে তিনি পিআইএ নিয়ে কী বলেছিলেন তা চিন্তা করেন।

জাকির নায়েকের মতে, তিনি পিআইএর ঘটনাটি ভুলে গিয়েছিলেন কিন্তু এরপরে তার এটি আবার মনে পড়ে। তাই এখন পাকিস্তানিদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

জাকির নায়েক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে।  ব্রিটিশরা পাকিস্তানি ও ভারতীয়দের মধ্যে ঘৃণার চর্চা শুরু করিয়েছিল।  আমার কথায় পাকিস্তান ও ভারতের জনগণের মধ্যে ঘৃণার চর্চা হোক, এমনটি আমি প্রত্যাশা করি না। তাই তিনি পিআইএ সম্পর্কে বক্তব্যের জন্য পাকিস্তানিদের কাছে ক্ষমা চাইছি।  

উল্লেখ্য, কয়েকদিন আগে করাচিতে এক অনুষ্ঠানে জাকির নায়েক বলেছিলেন, অক্টোবরের প্রথম দিকে তিনি যখন পাকিস্তান সরকারের আমন্ত্রণে পাকিস্তানে আসছিলেন, তখন পিআইএ প্রশাসন তার লাগেজের জন্য আলাদা অর্থ গ্রহণ করেছিল।

নাম উল্লেখ না করে পিআইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সমালোচনাও করেন জাকির নায়েক। তিনি বলেন, পাকিস্তানের মতো ইসলামিক দেশে পিআইএ-র মতো বিমান সংস্থা পণ্যের জন্য টাকা পায়, অথচ ভারতে হিন্দুরা তাদের কাছ থেকে টাকা নেয় না।

জাকির নায়েকের পিআইএর সমালোচনা করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার সমালোচনা করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়