শিরোনাম
◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫৭ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান এবার ভারতে গুজরাটের জুনাগড়কে নিজেদের দাবি করলো

রুবেল শেখ : এবার ভারতের গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে দাবি করেছে পাকিস্তান। তারা বলছে, 'অবৈধ দখলদারি'র মাধ্যমে ১৯৪৮ সাল থেকে জুনাগড়কে কব্জা করে রেখেেছে ভারত। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এ দাবি করেছেন। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। 

সেখানে লেখা হয়েছে, জম্মু-কাশ্মীর থেকে আন্তর্জাতিক নজর কি এবার ভারতের পশ্চিম প্রান্তে আনতে চাইছে পাকিস্তান? হঠাৎই সাংবাদিক বৈঠক করে গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে বহু পুরোনো দাবি আবার খুঁচিয়ে তুলল ইসলামাবাদ।

মুমতাজ বালোচ বলেন, দেশভাগের সময়ে জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিলো। পরে অবৈধভাবে তা দখল করে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তানের জনগণ। জুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত।

তিনি দাবি করেছেন, পাকিস্তান সবসময়ই জুনাগড়ের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে উত্থাপন করে আসছে। জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত অ্যাজেন্ডা হিসাবেও বিবেচনা করে পাকিস্তান।

স্বাধীনতার সময় থেকেই জুনাগড় নিয়ে বিরোধ চলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। নতুন করে বিতর্ক ফেরে ২০২০ সালে। ভারতের বেশ কিছু অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে পাকিস্তান। অধিকৃত জম্মু-কাশ্মীর ও লাদাখের কিছু অংশের পাশাপাশি গুজরাটের জুনাগড় ও মানবগড় শহর এবং স্যার ক্রিক অঞ্চলও মানচিত্রে অন্তর্ভুক্ত করে নিজেদের দাবি করে পাকিস্তান। 

রাজনৈতিক সেই মানচিত্রকে অবশ্য বরাবরই অযৌক্তিক ও ভিত্তিহীন বলে দাবি করে আসছে ভারত। জুনাগড়কে পাকিস্তানে অন্তর্ভুক্ত করাকেও দেশটির ‘উচ্চাকাঙ্ক্ষা’ পোষণ বলে দাবি করে নয়াদিল্লি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়