শিরোনাম
◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াই কোটি কর্মসংস্থান সৃষ্টি, করছাড় বাড়ানো হবে ১০ গুণ! প্রতিশ্রুতি কমলার

আনন্দবাজার: নিউ হ্যাম্পশায়ার প্রদেশের পোর্টসমাউথ শহরে জনসভায় কমলা জানান, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি অন্তত আড়াই কোটি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। যাঁরা সেই কর্মসূচিতে অংশ নেবেন, তাঁদের করছাড়ের হার ১০ গুণ বাড়বে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী কমলা হ্যারিস বুধবার এই প্রতিশ্রুতি দিলেন।

নিউ হ্যাম্পশায়ার প্রদেশের পোর্টসমাউথ শহরে ডেমোক্র্যাটিক পার্টির জনসভায় কমলা জানান, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন। সেই সঙ্গে তাঁর ঘোষণা, ওই পরিকল্পনার অঙ্গ হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর ছাড়ের সীমা ৫,০০০ ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হবে।

জো বাইডেন সরকারের ভাইস প্রেসিডেন্ট কমলা সরাসরি তাঁর প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জমানার আর্থিক নীতির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীনই আমেরিকার নাগরিকদের কর্মসংস্থান কমতে শুরু করে। ছোট ব্যবসায়ীদের সঙ্কট বাড়তে থাকে। আমেরিকায় ছোট ব্যবসায়ীর সংখ্যা প্রায় ৩৩ লক্ষ। বেসরকারি ক্ষেত্রে যত মানুষ যুক্ত, তাঁদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্মচারী। প্রেসিডেন্ট নির্বাচনে এ বার সেই ভোটব্যাঙ্কেই ‘নজর’ কমলার।

  • সর্বশেষ