শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০১:৩০ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে ক্ষমতায় থাকতে পারতাম, শিগগিরই দেশে ফিরছি: শেখ হাসিনা 

রাশিদ রিয়াজ : ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম।    

হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দিইনি।

শেখ হাসিনা আরও বলেছেন, আমি এখনো দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো। 

এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি।এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের।

তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।  

দ্য প্রিন্ট বলছে, আগামী সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমে হাসিনা ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।  

শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। 

এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়