শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০১:৫১ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস

কমলা হ্যারিস

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হলেন কমলা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার দলটির ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এই ঘোষণা করেছেন। সূত্র : আল-জাজিরা

[৩] প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ইমেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) তাদের এ পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন তিনি। 

[৪] আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন। কারণ এ অবস্থানে তিনি হবেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। বর্তমানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্টের পদে রয়েছেন।

[৫] ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে কমলা হ্যারিসও যোগ দেন। তিনি বলেন, তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিনিধিরা পছন্দ করার জন্য তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। 

[৬] এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে তিনি তার এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদযাপন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। সম্পাদনা: রাশিদ

আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়