শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরানের খোঁজে গিয়ে পাকিস্তান থেকে বহিস্কার ব্রিটিশ সাংবাদিক

ইমরান খান ও বহিস্কৃত ব্রিটিশ সাংবাদিক চার্লস গ্লাস

ইকবাল খান: [২] কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের খোঁজে আসা ব্রিটিশ-আমেরিকান লেখক ও সাংবাদিক চার্লস গ্লাসকে পাঁচ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলল পাকিস্তান। 

[৩] বুধবারই ওই সাংবাদিকের ভিসা বাতিল করা হয়েছে, এবং দেশ ছাড়ার জন্য তাঁকে বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয় বলে সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে। [৪] ইমরান খান এখন আদিয়ালার কারাগারে বন্দি। তাঁর সাক্ষাৎকার নিতেই পাকিস্তান এসেছিলেন চার্লস। জানা গিয়েছে, দেশটির সাংবাদিক জাহিদ হুসেনের বাড়িতে উঠেছিলেন বিদেশি ওই সাংবাদিক। বুধবার যখন তাঁকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়, তখনও তিনি সেখানেই ছিলেন। 

[৪] সূত্রের খবর, বুধবার দুপুরে পুলিশের একটি বড় দল চার্লসের খোঁজে জাহিদের বাড়ি পৌঁছয়। তখনই চার্লসকে জানানো হয়, তাঁর ভিসা বাতিল করা হয়েছে। এর পরে প্রায় এক ঘণ্টা তর্কের পর শেষমেশ তাঁকে আগামী পাঁচ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ।

[৫] চার্লসের কিছু জিনিসপত্র হোটেলে রয়ে গিয়েছিল। তা ছাড়া এত তাড়াতাড়ি বিমানের টিকিট বুক করাও সম্ভব ছিল না। পুলিশের তরফেই তাঁকে জানানো হয়, বিকাল ৪টেয় আবুধাবি যাওয়ার একটি বিমান রয়েছে। এ ছাড়াও তাঁকে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য পুলিশের গাড়িতেই হোটেলে পৌঁছে দেওয়া হয়।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়