শিরোনাম
◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুলকে দেখে মনে হয় নেশা করে আছেন, মন্তব্য কঙ্গনার

কঙ্গনা ও রাহুল গান্ধী

ইমরুল শাহেদ: [২] ভারতের পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে নিয়ে এই মন্তব্য হৈ চৈ ফেলে দিয়েছেন বিজেপি পার্লামেন্ট সদস্য কঙ্গনা রনৌত। তার রাহুল গান্ধী ড্রাগস নেন কিনা তা নিয়ে তদন্ত করা উচিত। সূত্র: দি ওয়াল

[৩] ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রাজনীতিতে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসেছেন বলিউডের এই বিতর্কিত নায়িকা। বরাবরই বিতর্কিত মন্তব্য করে বিখ্যাত হওয়ার চেষ্টা করা রনৌত এবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুলকে নিয়ে লোকসভায় কটু মন্তব্য করায় বিতর্ক আরও দানা বেঁধেছে।

[৪] মঙ্গলবার লোকসভা অধিবেশনে কঙ্গনা রনৌত বলেন, আমার মনে হয় রাহুল গান্ধী ড্রাগস নেন। তাঁর শারীরিক পরীক্ষা হওয়া উচিত। প্রসঙ্গত, আগের দিন রাহুল গান্ধী ট্রেজারি বেঞ্চ অর্থাৎ মোদি নেতৃত্বাধীন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে শিব ভারতের প্রসঙ্গ উত্থাপন করেন। তার প্রেক্ষিতেই কঙ্গনা ড্রাগস নেওয়ার অভিযোগ তোলেন সভায়।

[৫] কংগ্রেস নেতার বক্তব্য খণ্ডন করতে গিয়ে কঙ্গনা বলেন, দেশে গণতন্ত্র রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে নির্বাচিত হন। পুরুষ না মহিলা, জাতি বা ধর্ম দেখে প্রধানমন্ত্রী করা হয় না কাউকে। অন্যদিকে, রাহুল প্রতিদিন এসব কথা তুলে সংবিধানের অপমান করে চলেছেন।

[৬] কঙ্গনার অভিযোগ, রাহুল প্রতিদিন গণতন্ত্রের মজা ওড়াচ্ছেন। অপমান করছেন। হয়তো দেখা যাবে কাল উনি (রাহুল) বলছেন গায়ের রং দেখে প্রধানমন্ত্রী ঠিক করা হয়। উনি কি গণতন্ত্রকে শ্রদ্ধা করেন না, প্রশ্ন তুলেছেন কঙ্গনা।

[৭] মনে করিয়ে দেওয়া যায়, গত ১ জুলাই কঙ্গনা রনৌত লোকসভায় রাহুল প্রসঙ্গে বলেছিলেন, কংগ্রেস নেতার এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন। প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনার সময় কঙ্গনা এর আগেও কংগ্রেস নেতার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের অভিযোগ তুলেছিলেন।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়