শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় ডলারের এক লেজার হিটে নিশ্চিহ্ন হবে ড্রোন, দক্ষিণ কোরিয়ায় ব্যাপক উৎপাদন 

রাশিদুল ইসলাম: [২] ছোট আকারের ড্রোন বা মাল্টিকপ্টার নির্দিষ্ট দূরত্বের আয়ত্তে এলে দক্ষিণ কোরিয়ার তৈরি লেজার গান থেকে নিক্ষেপিত লেজার বা রশ্মি তা নিশ্চিহ্ন করে দেবে। একটি লেজার হিটে খরচ পড়বে মাত্র দেড় মার্কিন ডলার। সিএনএন

[৩] দক্ষিণ কোরিয়া এধরনের লেজার গানের ব্যাপক উৎপাদনে যাচ্ছে। এধরনের লেজার অস্ত্র পরীক্ষায় সফলতা পাওয়া গেছে। লেজার অস্ত্রের নাম দেওয়া হয়েছে ব্লক-আই। ৬৩ মিলিয়ন ডলার বিনিয়োগের পর ৫ বছরের গবেষণায় এ লেজার অস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। 

[৪] দক্ষিণ কোরিয়ার ডিফেন্স অ্যাকুইজিশন প্রোগ্রাম এ্যাডমিনেস্ট্রেশন এ তথ্য দিলেও এধরনের লেজার অস্ত্রের দাম কত পড়বে তা কিছু বলেনি। 

[৫]  জাহাজ থেকে এধরনের লেজার অস্ত্র নিক্ষেপের আগে রাডার দিয়ে ড্রোন বা মাল্টিকপ্টার বা ডিভাইস চিহ্নিত করা হয়। অদৃশ্য ধরনের এ লেজার নিক্ষেপে কোনো শব্দ হয় না।

[৬] ভবিষ্যতে এধরনের লেজার অস্ত্র উন্নতমানের করতে পারলে তা আরো বড় ধরনের টার্গেট, বিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত হানা সম্ভব হবে বলে অস্ত্র নির্মাতারা বলছেন। এমনকি এধরনের লেজার অস্ত্র ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে বিবেচিত হতে পারে। 

[৭] ইউক্রেন, সিরিয়া, ইরাক, গাজা ও লিবিয়া যুদ্ধে সস্তা ধরনের ড্রোন দিয়ে ট্যাংকসহ মাল্টিমিলিয়ন ডলারের মূল্যের অস্ত্র ঘায়েল করা সম্ভব হয়েছে। 

  • সর্বশেষ