শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১১:১৯ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় পুরুষের আত্মহত্যার পেছনে দায়ী নারী

সাজ্জাদুল ইসলাম: [২] সমাজে নারীর ‘প্রভাব ক্রমশ বৃদ্ধির’ কারণে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে এমন কথা বলে দারুণভাবে সমালোচিত হচ্ছেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক সিটি কাউন্সিলর।

[৩] সম্প্রতি প্রকাশিত এক খবরে বলা হয় সিউল সিটি কাউন্সিলর কিম কি-ডাক বলেন, কয়েক বছর ধরে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। ফলে পুরুষদের জন্য একটি চাকরি এবং বিয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

[৪] তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সমাজব্যবস্থা পরিবর্তিত হয়ে দিন দিন নারী প্রধান হয়ে উঠতে শুরু করেছে। এটাই সম্ভবত পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির জন্য আংশিকভাবে দায়ী।’

[৫] বিশ্বে যেসব ধনী দেশের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করে, দক্ষিণ কোরিয়া তার অন্যতম। অথচ, লৈঙ্গিক ভারসাম্যের দিক দিয়ে সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া। সিউলের সিটি কাউন্সিলরের কার্যালয়ের ওয়েবসাইটে কিমের বক্তব্যে একটি পরিসংখ্যানের উল্লেখ করা হয়েছে। 

[৬] তাতে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার রাজধানীর ভেতর দিয়ে বয়ে চলা হান নদীর সেতুগুলো ওপর থেকে মানুষের আত্মহত্যার চেষ্টার ঘটনা বেড়ে গেছে। ২০১৮ সালে ৪৩০ জন আর ২০২৩ সালে ১ হাজার ২৩ জন আত্মহত্যার চেষ্টা করে। কাউন্সিলরের এ বক্তব্যের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। 

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়