শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ১২:০১ রাত
আপডেট : ২০ মে, ২০২৪, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন

রাশিদুল ইসলাম, সাদেক আলী: [২] ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ওজি গ্রামে প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। সঙ্গে থাকা দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও রোববার গভীর রাত পর্যন্ত প্রেসিডেন্টের খবর পাওয়া যায়নি। অন্যদিকে বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনো উদ্ধার অভিযান শুরু করা যায়নি, দুর্গম রাস্তায় গাড়ি না চলায় উদ্ধারকর্মীরা পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। রয়টার্স, বিবিসি, আলজাজিরা। 

[৩] নাম প্রকাশে অনিচ্ছুতক ইরানের এক কর্মকর্তা বলেছেন, তারা শঙ্কা করছেন প্রেসিডেন্ট রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।

[৪] যদি এই দুর্ঘটনায় রাইসি নিহত হন তাহলে দেশটির দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্টের মৃত্যু হলে সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট।

[৫] ইরানের সংবিধানে আরও বলা আছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন রাষ্ট্রের প্রধান। আর প্রেসিডেন্ট হলেন সরকার প্রধান এবং সেকেন্ড ইন কমান্ড।

[৬] যদি সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করবেন এবং ৫০ দিনের মধ্যে তিনি নতুন নির্বাচন আয়োজন করবেন। যেটির মাধ্যমে দেশে আবার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হবে।

[৭] এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখনো আশাবাদী। তবে দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে সেগুলো খুবই চিন্তার।

[৮] ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি জানিয়েছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। 

[৯] হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন।

[১০] ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। 

[১১] ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, প্রেসিডেন্টের হেলিকপ্টার নিয়ে এই ঘটনার শুরু থেকেই রেড ক্রিসেন্ট ত্রাণ বাহিনী এবং সহায়ক সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী এই হেলিকপ্টারটিকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রচেষ্টা শুরু করেছে। 

[১২] পূর্ব আজারবাইজানের ডেপুটি গভর্নর ফর ডেভেলপমেন্ট আলি জাকারি ‘শারক নেটওয়ার্ক’ ওয়েবসাইটকে বলেছেন, আমি এখনও দুর্ঘটনাস্থলে পৌঁছাইনি এবং ঘটনার বিস্তারিত জানা নেই। দুর্ঘটনাটি ভারজেকানের কাছে ঘটে। তিনটি হেলিকপ্টারের মধ্যে দুটি নিরাপদে অবতরণ করে এবং একটি বিধ্বস্ত হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়