শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:২৩ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৪, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিস্তিনিদের জন্য ইরানি অস্ত্র পাঠানোর চেষ্টা ব্যর্থ করল জর্ডান

সাজ্জাদুল ইসলাম: [২] সিরিয়া থেকে জর্ডানের মুসলিম ব্রাদারহুডের একটি সেলের মাধ্যমে পশ্চিত তীরের ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে এই অস্ত্র পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল বলে সন্দেহ করা হয়। জর্ডানের বিভিন্ন সূত্র একথা জানিয়েছে। সূত্র: দ্য নিউ অ্যারাব

[৩] জর্ডানের ফিলিস্তিনি বংশোদ্ভুত জর্ডানির দেশটির ব্রাদারহডের সেলটির সদস্য। তাদের সঙ্গে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪] জর্ডানিদের মাধ্যমে ফিলিস্তিনিদের কাছে অস্ত্র পাঠানোর কোন পরিকল্পনার বিষয়টি এই প্রথম জানা  গেল। এমন সময় এ ঘটনা ঘটল যখন ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে। এ ঘটনায় গোটা মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা চলছে।

[৫] ইসরায়েলের এই গণহত্যায় সর্বাত্মক সাহায্য করছে যুক্তরাষ্ট্র। ইরান এ যুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের সহায়তা দিয়ে যাচ্ছে। এই প্রতিরোধ যোদ্ধাদের জোটে রয়েছে ইয়েমেনের হুথি-আনসারুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ, ইরাকি ও সিরীয় প্রতিরোধ সংগঠনগুলো।্যারা গাজার বাইরে থেকে ইসরায়েলে আঘাত হানছে।

[৬] টাইমস অব ইসরায়েল বলেছে, তাদের সমর্থক দেশ জর্ডানে নাশকতা সৃষ্টির জন্য এসব ইরানি অস্ত্র দেশটিতে পাঠানো হয়েছিল। এরপরই হামাস বুধবার এক বিবৃতিতে বলেছে, জর্ডানে তাদের কোন হামলার লক্ষ্যবস্তু নেই। তারা কেবল ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে।

[৭] নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি জর্ডান সূত্র জানায়, তারা একে কোন নাশকতামূলক কাজ বলতে অস্বীকৃতি জানায়। তারা জানায়, এ ঘটনা তদন্ত করা হচ্ছে এবং সেই সাথে গোপন অভিযানও চলছে।

[৮] গাজা যুদ্ধের ঘটনায় জর্ডান একটি ফ্লাশ পয়েন্টে পরিণত হয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। ইসরায়েলের ওপর ইরানের হামলার সময় তা রোধে ইসরায়েল ও পশ্চিমাদেশগুলোর পাশাপাশি জর্ডানও সক্রিয় ভূমিকা পালন করে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়