শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের হামলা থেকে ইসরায়েলকে সহায়তার অভিযোগ সৌদির প্রত্যাখান

সাজ্জাদুল ইসলাম: [২] ইরানের হামলার সময় ইসরায়েলকে রক্ষার সহায়তা করার খবরকে সৌদি প্রত্যাখ্যান করেছে। রিয়াদ বলেছে, ‘কোনভাবেই আমরা ইসরায়েলকে সহায়তা করিনি।’ হিন্দুস্তান টাইমস এখবর জানায়।

[৩] সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়া দেশটির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়, সৌদি আরব ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন বাধাদানে অংশ নেয়নি। শনিবার ইরান ইসরায়েলের ওপর এ নজীরবিহীন হামলা চালায়। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে।
 
[৪] সৌদি রাজপরিবারের সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর খবরে দাবি করা হয় যে, সৌদি আরব ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বাধাদানে অংশ নিয়েছিল। এরপর সৌদি সূত্র তা অস্বীকার করে এই ব্যাখ্যা প্রদান করে।

[৫] ওয়ালস্ট্রিট জার্নাল জানায়, নিরাপত্তা চুক্তি থাকা সত্ত্বেও সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তার আকাশসীমা খুলে দিতে আগ্রহী নয়। জেএনএস ডেইলি জানায়,  সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশ শনিবার ইরানের হামলার সময় ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায়। তবে সৌদি ও আমিরাত ইসরায়েলকে হামলা ঠেকাতে গোয়েন্দা তথ্য দিয়েছিল। 

[৬] আরব দেশগুলোর মধ্যে কেবল জর্ডান ইরানি হামলার সময় তার আকাশ প্রতিরক্ষা চালু করে এবং একটি ইরানি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। সম্পাদনা: রাশিদ

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়