শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ১২:১০ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের কাঁকর জেলার জঙ্গলে ভারতের পুলিশের রিজার্ভড ফোরর্স ডিআরজি(ডিস্ট্রিক্ট রিজার্ভড ফোর্স) ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মাওবাদীদের শীর্ষনেতা শঙ্কর রাওসহ ২৯ জন মাওবাদী নিহত হয়েছেন। শঙ্কর রাওয়ের মাথার দাম ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

জঙ্গলে মাওবাদীদের আস্তানা থেকে একটি একে ৪৭, বেশ কয়েকটি ইনসাস অ্যাসল্ট রাইফেলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মাওবাদীদের গুলিতে যৌথ বাহিনীর তিন জন সদস্য আহত হয়েছেন। এই তিন জনের মধ্যে দুই জন বিএসএফ এবং একজন ডিআরজি সদস্য। পুলিশ সদস্যদের আঘাত তেমন গুরুতর না হলেও ডিআরজি সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জানা গেছে দুপুর ২টার দিকে কাঁকর জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয় মাওবাদী ও ডিআরজি-বিএসএফ যৌথ বাহিনীর মধ্যে। সন্ধ্যার দিকে শেষ হয়।

বিএসএফ এর এক মুখপাত্র জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কাঁকর জেলার ছোটেবেটিয়া থানার কালপার জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিআরজি এবং বিএসএফ।

তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করেছিল মাওবাদীরা। তার জবাব দিতে নিরাপত্তা বাহিনীর সদস্যাও গুলি ছোঁড়ে।’

মূলত মাওবাদীদের ঠেকাতেই ডিআরজি বাহিনী গঠন করেছে ভারতীয় পুলিশ। গত মাসেও ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এক মাওবাদী নিহত হন। নিহত হন এক নিরাপত্তারক্ষীও।

সূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়