শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০২:৩৮ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইরান। সামরিক তথ্য বিষয়ক মার্কিন ওয়েবসাইট এক্সিওস রোববার (১৪ এপ্রিল) জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছুড়েছে তেহরান। যেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। 

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এরপরই হামলার জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি শুরু করে ইরান। 

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএসকে জানান, ইসরায়েলে হামলা চালাতে ইরান ১০০ ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।

তবে প্রথম হামলায় ইসরায়েলে কতগুলো ড্রোন ছোড়া হয়েছে সে তথ্য স্পষ্ট করে জানায়নি এক্সিওস।

তবে হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে জর্ডান তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী দুটি বিমান এবং থাইল্যান্ড থেকে ইসরায়েলের দিকে আসা আরও দুটি বিমান ঘুরিয়ে দেওয়া হয়। সূত্র: ঢাকা পোস্ট

 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়