শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ১২:৫৬ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরিমানার ১৭ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করলেন ট্রাম্প

ইমরুল শাহেদ: [২] সোমবার জরিমানার অর্থ পরিশোধ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তার আইনজীবী অ্যালিনা হাববা বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প তার জরিমানাকৃত অর্থ পরিশোধ করেছেন। এখন তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ আপিল আদালতের মাধ্যমেই তিনি মোকাবিলা করবেন। সূত্র: এনডিটিভি

[৩] ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের বন্ডের এই ১৭ কোটি ৫০ লাখ ডলার ক্যালোফোর্নিয়া-ভিত্তিক ‘নাইট স্পেশালটি ইনস্যুরেন্স কোম্পানি’ দিয়েছে বলে জানা গেছে।

[৪] এনডিটিভির প্রতিবেদন জানিয়েছে, সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে হওয়া মামলায় গত মাসে ট্রাম্পকে প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করেন নিউইয়র্কের বিচারক আর্থার এনগোরন, যা সুদসহ গত এক মাসে ৪৫ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। এই অর্থ গত ২৫ মার্চের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যকে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। আর তা না দিতে পারলে ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির একাংশ জব্দ করা হতে পারে- এমন নির্দেশও দেয়া হয়।

[৫] টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আইনজীবীরা প্রায় ৩০টি বিমা ও বন্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও প্রয়োজনীয় অঙ্কের বন্ড আদায় করতে পারেননি। ট্রাম্পের সম্পত্তি বন্ধক রেখে কেউ  ঝুঁকি নিতে প্রস্তুত নন। ঋণ পেতে ট্রাম্প আগেই কিছু সম্পত্তি বন্ধক রাখার কারণেও সেটা সম্ভব হচ্ছে না বলে বার্তা সংস্থা এএফপির কাছে দাবি করেন সাবেক ফেডারেল কৌঁসুলি অ্যান্ড্রু ওয়াইসম্যান।

[৬] এমন অবস্থায় জরিমানার অর্থ কমানোর অনুরোধ জানিয়ে আদালতে আবেদন জানান ট্রাম্পের আইনজীবীরা। সেই অনুরোধের জবাবে ৪৫ কোটি ৪০ লাখ ডলারের জরিমানা কমিয়ে ১৭ কোটি ৫০ লাখ ডলার করেছেন বিচারক এনগোরন। একই সঙ্গে জরিমানার অর্থ জমা দিতে ট্রাম্পকে আরও ১০ দিন সময় দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে জমা দিতে না পারলে পুরো অর্থই দিতে হবে বলেও জানানো হয়েছে। সম্পাদনা: ইকবাল খান  

আইএস/আইকে/একে

  • সর্বশেষ