শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিরক্ষা চুক্তি করল চীন-মালদ্বীপ

ইমরুল শাহেদ: [২] চীন এবং মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিনামূল্যে সামরিক সহায়তার জন্য একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। মালদ্বীপ ভারতীয় সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার পরই এই চুক্তি হল। চুক্তির বিস্তারিত অবশ্য প্রকাশ করা হয়নি। সূত্র: ইকোনোমিক টাইমস

[৩] এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে মালদ্বীপ। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি।

[৪] এনডিটিভি জানিয়েছে, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সঙ্গে দেখা করেন।

[৫] চীন মালদ্বীপকে ইতোমধ্যে ১২টি পরিবেশ-বান্ধব অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে বলে এডিশন.এমভি নিউজ পোর্টাল সোমবার জানিয়েছে। 

[৬] এর আগে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়