শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগলের ২৫তম জন্মদিন পালন

মাজহারুল মিচেল: [২] যাকে ছাড়া অচল ডিজিটাল দুনিয়া, যেখানে সার্চ না করলে প্রশ্নের উত্তর অজানা থেকে যায়, তার আজ জন্মদিন। ২৫-এ পা দিলো গুগল।  কৌতূহলের ২৫ বছর। ১৯৯৮ সালে তার যাত্রা শুরু। দেখতে দেখতে ২৪ বছর কাটিয়ে ফেললো গুগল। এই উপলক্ষে অভিনব সেলিব্রেশন ডুডলের।

[৩] নানা চড়াই উতরাই পেরিয়ে বড় মাইলস্টোনে পা রাখল, এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় টেক কোম্পানি গুগল।

[৪] এবারের ডুডলটি (G25gle) জিফ আকারে এনেছে গুগল, লোগোতে ক্লিক করলেই আপনার পুরো স্ক্রিন জুড়ে শুরু হবে কনফেত্তির ওড়াওড়ি।     

[৫] হোমপেজে এক ব্লগের মাধ্যমে গুগল জানিয়েছে, আজকের ডুডল গুগলের ২৫তম বর্ষপূর্তি উদযাপন করছে। আমাদের দৃষ্টি ভবিষ্যতের দিকে থাকলেও, জন্মদিন হতে পারে পেছন ফিরে দেখার এক দারুণ উপলক্ষ। চলুন স্মৃতির পাতায় ঘুরে দেখা যাক, ২৫ বছর আগে কীভাবে আমাদের শুরুটা হলো।

[৬] সেখানে আরও লেখা, ১৯৯৮ সালের পর অনেক কিছুই বদলেছে- এমনকি আজ ডুডলে যে লোগো দেখছেন সেটিও। কিন্তু লক্ষ্য একই রয়ে গেছে- বিশ্বের যাবতীয় তথ্য সংগঠিত করা এবং এটিকে সর্বজনীনভাবে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। বিগত ২৫টি বছর ধরে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের একসঙ্গে কোথায় নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি। 

[৭] পোস্টটির নিচেই গত ২৫ বছরে আজকের দিনে গুগল যেসব বিশেষ ডুডল তৈরি করেছিল সেগুলো দেখা যাবে।

[৮] মজার বিষয় হলো, গুগল সার্চ ইঞ্জিনের নাম কিন্তু প্রথমে রাখা হয়েছিল গুগোল (googol)। কিন্তু কোম্পানির নিবন্ধনের সময় এক ভুলে এর নাম গুগল (Google) হয়ে যায়। সম্পাদনা: এল আর বাদল

এমএম/এলআরবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়