শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে চালু হলো গুগল সার্চ লাইভ ফিচার, কীভাবে ব্যবহার করবেন

ব্যবহারকারীদের অনলাইন সার্চ অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনতে বিশ্বজুড়ে ‘সার্চ লাইভ’–সুবিধা চালু করেছে গুগল। নতুন এ সুবিধা চালুর ফলে টাইপ না করেই ভয়েস ও ক্যামেরার মাধ্যমে গুগল সার্চে ধারাবাহিক প্রশ্নোত্তরমূলক কথোপকথন চালানো যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, সার্চ লাইভের এই বৈশ্বিক সম্প্রসারণের ফলে ব্যবহারকারীরা সার্চের সঙ্গে আরও প্রাসঙ্গিক যোগাযোগ করতে পারবেন। নতুন এই সুবিধা পরিচালিত হচ্ছে ‘জেমিনাই ৩.১ ফ্ল্যাশ লাইভ’ মডেলের মাধ্যমে। এটি বিভিন্ন ভাষা বুঝতে সক্ষম এবং মানুষের সঙ্গে কথোপকথনের মতোই সহজ ও স্বাভাবিকভাবে কাজ করে।

২০২৫ সালের জুনে সীমিত পরিসরে সার্চ লাইভ সুবিধা চালু করে গুগল। কণ্ঠস্বরনির্ভর এই সুবিধার মাধ্যমে চাইলেই গুগল সার্চের সঙ্গে ধারাবাহিক প্রশ্নোত্তরমূলক কথোপকথন চালানো যায়। এত দিন সুবিধাটি শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্বাচিত অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিল।

সার্চ লাইভ ব্যবহার করতে অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে গুগল অ্যাপ খুলে সার্চ বারের নিচে থাকা ‘লাইভ’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর প্রশ্ন উচ্চারণ করলেই অডিও আকারে উত্তর মিলবে। প্রয়োজনে পরবর্তী প্রশ্ন করে ধারাবাহিক প্রশ্নোত্তরমূলক কথোপকথন চালিয়ে যাওয়া যাবে। এমনকি ভিডিও চালু করে কোনো বস্তু সম্পর্কে প্রাসঙ্গিক উত্তরও জানা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়