শিরোনাম
◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর ◈ ভূমি অফিসে অনিয়ম ঠেকাতে আসছে ডিজিটাল মনিটরিং ◈ বাবাকে ‘মুক্তিযুদ্ধের শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে ◈ ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ◈ এল নিনোর প্রভাবে বাংলাদেশে তাপপ্রবাহ, খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি!

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ১৩১ রানে অলআউট বাংলাদেশ

ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে সুখকর হয়নি টাইগারদের ব্যাটিং অভিজ্ঞতা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে ১৩১ রানে আটকে দিয়েছে অজিরা।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৯ ওভারে স্কোরকার্ডে ১৩১ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৩২ রান।

এদিনে দলের হয়ে সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন মাহেদী হাসান। ওপেনার সাইফ হাসান ২০ রান এবং লিটনের ইনজুরিতে একাদশে জায়গা পাওয়া সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৭ রান। আরেক ওপেনার তানজিদ হাসান, পারভেজ হোসেন ঈমন ও আব্দুল গাফফার সাকলাইন করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়