শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০১:০১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সামনে রানহীন ধস, লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

তৃতীয় ওভারের দ্বিতীয় বলটা তাসকিন আহমেদ ওভার স্টেপিং করায় আম্পায়ার নো বলের সিগনাল দিলেন। সেই সুবাদে ইনিংসের প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। তাসকিনের সুবাদে প্রথম রানের দেখা পাওয়া অজিরা ২ ওভার শেষেই হারিয়ে বসে ৩ উইকেট। তখন স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেনি তারা।

নিজেদের ওয়ানডে ইতিহাসে এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি অস্ট্রেলিয়া। এর আগে একবার ৫ রানে ৩ উইকেট হারিয়েছিল দলটি। এবার অস্ট্রেলিয়াকে তেতো স্বাদই দিল বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ২৮৫ রানের লক্ষ্য দিয়ে ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে আঘাত হানেন তাসকিন। ম্যাট শর্টকে বোল্ড করেছিলেন ঢাকা এক্সপ্রেস। আজও ইনিংসের প্রথম ওভারেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন এই পেসার। দ্বিতীয় ওভারে এসে অস্ট্রেলিয়াকে কাঁপিয়েছেন মোস্তাফিজুর রহমান। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফেরেন শর্ট, কুপার কনোলি ও ম্যাট রেনশো।

তাসকিনের করা প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিটা না খেলে ছেড়ে দেন শর্ট। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে বল গিয়ে স্টাম্পে আঘাত হানে। ৪ বল মোকাবেলা করা শর্ট কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন। উইকেট এবং মেডেনে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তাসকিন। পরের ওভারে বোলিংয়ে এসে অস্ট্রেলিয়াকে আরও বেশি ভুগিয়েছেন মোস্তাফিজ। তাঁর করা ওভার থেকে ২ উইকেট হারায় সফরকারীরা।

মোস্তাফিজের করা প্রথম বলেই আউট হন কনোলি। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন এই ওপেনার। সে ওভারের শেষ বলে ফের অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানেন মোস্তাফিজ। এ যাত্রায় রেনশোকে লিটনের গ্লাভস বন্দী করেন কাটার মাস্টার। ৫ বলে কোনো রান না করেই ফেরেন রেনশো। শুরুতেই ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বেশ চাপেই রেখেছে মেহেদী হাসান মিরাজের দল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়