শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৯:৫৮ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজে‌রিয়ার বিরু‌দ্ধে জয় দি‌য়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : লেইরিয়ায় বুধবার রাতে বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যা‌চে নাইজে‌রিয়ার বিরু‌দ্ধে পর্তুগাল জয় পে‌য়ে‌ছে ২-১ গোলে। পেদ্রো নেতো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, নাইজেরিয়াকে সমতায় ফেরান অ্যাডামস। তবে বিরতির পর আর পর্তুগিজদের তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি বিশ্বকাপে উঠতে ব্যর্থ আফ্রিকান দলটি।

চিলির বিপক্ষে একই স্কোরলাইনে জেতা প্রথম প্রস্তুতি ম্যাচের শুরুর একাদশে সাতটি পরিবর্তন এনে খেলতে নামা পর্তুগাল অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো। কিন্তু ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ক্রিস্তিয়ানো রোনালদো!

পরের মিনিটে উল্টো গোল খেতে বসেছিল পর্তুগাল। তবে নাইজেরিয়ার স্ট্রাইকার অ্যাডামসের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় তারা।

২৩তম মিনিটে পেদ্রো নেতোর দারুণ গোলে এগিয়ে যায় পর্তুগাল। দিয়োগো দালোতের কাটব্যাক পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন চেলসি উইঙ্গার। জাতীয় দলের হয়ে এটি তার তৃতীয় গোল।

ব্যবধানটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩৭তম এক পাল্টা আক্রমণে পর্তুগিজ রক্ষণ ভেঙে নাইজেরিয়ার দুই জন ডি-বক্সে ঢুকে পড়েন, তখন সেখানে স্বাগতিকদের কেবল একজন ডিফেন্ডার ছিলেন। একরকম বিনা বাধা নিচু শটে সমতা টানেন অ্যাডামস।

দ্বিতীয়ার্ধের শুরুতে নেতোর বদলি নামার দুই মিনিটের মধ্যে গোল পেতে পারতেন জোয়াও ফেলিক্স, তবে তার বুলেট গতির শট কোনোমতে আটকান গোলরক্ষক। কর্নারের পর ফেলিক্সের আরেকটি জোরাল শট ক্রসবার কাঁপায় এবং পরক্ষণে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন রোনালদো।

৬৪তম মিনিটে রোনালদোকেও তুলে নেন কোচ, তার জায়গায় মাঠে নামেন গন্সালো রামোস। গোলরক্ষক ছাড়া বাকি ১০ খেলোয়াকেই ওই সময়ের মধ্যে পরিবর্তন করেন রবের্তো মার্তিনেস।

এর ১০ মিনিট পর আরেকটি দারুণ গোলে আবার এগিয়ে যায় পর্তুগাল। ত্রিনকাওয়ের বদলি নামা কনসেইকাও ডান দিক থেকে ডি-বক্সে একগাদা খেলোয়াড়ের মাঝ দিয়ে নিখুঁত কোনাকুনি শটে গোলটি করেন।

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়