শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমার যে পারফর‌মেন্স তা দি‌য়ে আইপিএল খেলতে পারো,  ভারতের হয়ে নয় : বুমরাহকে মঞ্জরেকর

স্পোর্টস ডেস্ক : ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। 

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলির কথা মাথায় রেখে বুমরাহর ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করতেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে এই যুক্তিতে পুরোপুরি সন্তুষ্ট নন মঞ্জরেকর।

সোনি স্পোর্টস নেটওয়ার্কে আলোচনার সময় মঞ্জরেকর বলেন, ''জশপ্রীত বুমরাহর কেরিয়ার কোন পথে এগোচ্ছে, বিশেষ করে ওকে কতটা পাওয়া যাবে তা নিয়ে আমি কিছুটা বিভ্রান্ত। আমার মনে হয়েছিল, ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে বুমরাহ এগিয়ে। কারণ, টি-টোয়েন্টি ফরম্যাটের কাজের চাপ ও সহজেই সামলাতে পারবে বলে মনে করেছিলাম। কিন্তু মনে হচ্ছে, ভারতের সব ম্যাচ খেলার বিষয়ে বুমরাহ ততটা আগ্রহী নয়।

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে খেলবেন বুমরাহ। অতীতে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। সেই প্রসঙ্গ টেনে মঞ্জরেকর বলেন, ''এখানে এমন একজন ক্রিকেটারকে দেখা যাচ্ছে, যে নির্দিষ্ট কিছু দায়িত্বের জন্য নিজেকে প্রস্তুত রাখতে ভারতের কিছু ম্যাচ থেকে বিশ্রাম নিচ্ছে। 

এই পদ্ধতি আমার কাছে কিছুটা আলাদা এবং সত্যি বলতে আমি পুরোপুরি বুঝতে পারি না। আমি শুধু চাই, ভারতের হয়ে আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকুক।

তবে টেস্ট ও একদিনের ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা স্বীকার করলেও টি-টোয়েন্টি সিরিজে বুমরাহর অনুপস্থিতি মেনে নিতে পারছেন না প্রাক্তন এই ব্যাটার। তাঁর বক্তব্য, ''টেস্ট ক্রিকেটে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রয়োজন আমি বুঝি। এমনকী ৫০ ওভারের ক্রিকেটও যথেষ্ট পরিশ্রমসাধ্য। কিন্তু যখন পুরো আইপিএল খেলেছে, তখন আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ওর সমস্যা হওয়ার কথা নয়।''

বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটমহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভারতের অন্যতম সেরা পেসারের ম্যাচ বাছাই করে খেলার কৌশল ভবিষ্যতে কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়