শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর জন্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন দালোত

বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়া প্রায় সব বড় শিরোপাই জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় শূন্যতা এখনো এই ট্রফি। আসন্ন বিশ্বকাপকে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকার শেষ বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

পর্তুগালের ডিফেন্ডার দিয়োগো দালোত জানিয়েছেন, রোনালদোর জন্য বিশ্বকাপ জেতা হবে তার ক্যারিয়ারের সুন্দর সমাপ্তি। একই সঙ্গে তিনি বলেন, এই লক্ষ্য পূরণে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

কাজেতিভিকে দেওয়া সাক্ষাৎকারে দালোত বলেন, ‘ক্রিস্টিয়ানো শুধু পর্তুগাল নয়, পুরো ফুটবলের জন্য যা করেছেন, তার পর বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে পারা হবে অসাধারণ কিছু।’ তিনি আরও বলেন, রোনালদোকে সর্বকালের সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশ্বকাপ জেতা বাধ্যতামূলক না হলেও, এটি তার অর্জনকে আরও পরিপূর্ণতা দেবে।

দালোতের ভাষায়, ‘আমি আশা করি এটা সম্ভব হবে। একজন ভক্ত ও ফুটবলপ্রেমী হিসেবে আমি চাই তিনি জিতুন। একই সঙ্গে দেশের জন্যও এটি হবে বড় অর্জন, আর সেই যাত্রার অংশ হতে পারাটা আমাদের জন্য গর্বের।’

পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২২৬ ম্যাচে ১৪৩ গোল করেছেন রোনালদো, দুটিই আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী সোমবার অনুশীলন শুরু করবে পর্তুগাল। এরপর মায়ামিতে ক্যাম্পে যাওয়ার আগে তারা চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রবার্তো মার্টিনেজের দল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়