শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০৭:০৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক যুগের অবসান, ম‌্যান‌চেস্টার সিটি থেকে বিদায় নিলেন পেপ গার্দিওলা 

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবলের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘ এক দশক পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা। ক্লাবের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিদায় নিলেন তিনি।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার সময়ে ক্লাবটি আর্থিকভাবে শক্তিশালী হলেও ধারাবাহিক সাফল্যের অভাব ছিল স্পষ্ট। কিন্তু গার্দিওলার হাত ধরে বদলে যায় পুরো চিত্র। গত ১০ বছরে তাঁর কোচিংয়ে সিটি জিতেছে মোট ২০টি ট্রফি।

এর মধ্যে রয়েছে একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ছ'টি প্রিমিয়ার লিগ, পাঁচটি লিগ কাপ, তিনটি এফএ কাপ, পাশাপাশি কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ।

শুধু ট্রফিই নয়, ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতিতেও বড় পরিবর্তন আনেন গার্দিওলা। ম্যানচেস্টারের ফুটবল মানচিত্রে নীল রঙের আধিপত্য আরও দৃঢ় হয় তাঁর সময়েই।

গার্দিওলার বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করে ক্লাব। ‘দ্য আফটার পার্টি’ নামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রাক্তন শিষ্য ও বর্তমান বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। 

এছাড়াও ছিলেন ফার্নান্দিনহো এবং গ্রিলিশ। অনুষ্ঠানে অংশ নেন গার্দিওলার পরিবারের সদস্যরাও। ম্যাঞ্চেস্টারের কো-অপ লাইভ অ্যারেনায় প্রায় ১৯ হাজার সমর্থকের উপস্থিতি এই বিদায়কে আবেগঘন করে তোলে।

ভিডিও-বার্তার মাধ্যমে গার্দিওলাকে শুভেচ্ছা জানান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডন এবং ব্রিটিশ গল্ফার টমি ফ্লিটউড।

বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত গার্দিওলা বলেন, এই ক্লাব ও সমর্থকদের কাছ থেকে এত ভালবাসা পাবেন, তা তিনি কখনও কল্পনাও করেননি। ম্যাঞ্চেস্টার সিটিতে কাটানো সময়কে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন গার্দিওলা। 

বিদায়ের আগে খোলা বাসে করে শহরজুড়ে উদযাপনেও অংশ নেন তি‌নি। তাঁর পরিবার এবং ক্লাবের যুব দলের ফুটবলাররা। তবে এখনও নিশ্চিত নয় তাঁর পরবর্তী গন্তব্য। একইসঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির নতুন কোচ কে হবেন, তা নিয়েও চলছে জোর আলোচনা। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসছে প্রাক্তন সহকারী এনজো মারেস্কার নাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়