শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সীমা ছাড়িয়ে যাচ্ছে স্বাধীনতা, সু‌নিল গাভাস্কা‌রের কড়া বার্তা, আইপিএলে বড় পরিবর্তন চান

স্পোর্টস ডেস্ক : আইপিএলে একের পর এক রোমাঞ্চকর ম্যাচ ও তরুণ ক্রিকেটারদের দুরন্ত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। চলতি আইপিএলে বৈভব সূর্যবংশী থেকে প্রভসিমরন সিং, নতুন প্রজন্মের ক্রিকেটাররা আক্রমণাত্মক ব্যাটিংয়ে নজর কেড়ে নিয়েছেন।

তবে এই উত্তেজনার মাঝেই একটি বড় সমস্যা ক্রমশ সামনে আসছে। সেটা হল ম্যাচের দীর্ঘ সময়। টি-টোয়েন্টি ফরম্যাট সাধারণত তিন ঘণ্টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও, চলতি আইপিএলে অনেক ম্যাচই শেষ হতে লেগে যাচ্ছে চার ঘণ্টার বেশি সময়। এর ফলে দর্শকদের অসন্তোষ বাড়ছে এবং আগ্রহে প্রভাব পড়ছে।

সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচটি এই মওশুমের দীর্ঘতম ম্যাচ হিসেবে চিহ্নিত হয়েছে, যা শেষ হতে সময় লেগেছে ৪ ঘণ্টা ২২ মিনিট।

এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি বোর্ডকে মাঠে অপ্রয়োজনীয় লোকজনের প্রবেশ সীমিত করার পরামর্শ দিয়েছেন। সানির মতে, বারবার রিজার্ভ প্লেয়ার বা সাপোর্ট স্টাফ মাঠে ঢুকে পানীয় বা বার্তা দেওয়ার ফলে খেলার গতি ব্যাহত হচ্ছে। -- আজকাল

গাভাস্কা‌রের বক্তব্য, অনেক সময় দেখা যায়, বাউন্ডারির কাছে থাকা ফিল্ডারকে জল দিতে রিজার্ভ প্লেয়ার মাঠে ঢুকছে। এতে খেলার সময় ১১ জনের বেশি খেলোয়াড় মাঠে উপস্থিত থাকছে, যা উচিত নয়।

তিনি আরও বলেন, স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় অতিরিক্ত লোক মাঠে প্রবেশ করাও নিয়ন্ত্রণ করা দরকার। তাঁর মতে, শুধুমাত্র দু'জন রিজার্ভ প্লেয়ার ও কোচিং স্টাফের দুই সদস্যের বেশি কাউকে মাঠে ঢুকতে দেওয়া উচিত নয়।
মাঠের শৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে গাভাস্কার উল্লেখ করেন প্রখ্যাত ধারাভাষ্যকার রিচি বেনোর  কথা। তিনি বলেন, মাঠ একটি পবিত্র জায়গা, সেখানে শুধুমাত্র খেলোয়াড় ও অফিসিয়ালদেরই থাকা উচিত।

এছাড়াও উইকেট পড়ার পর নতুন ব্যাটারের আসতে দেরি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন গাভাসকর।  বর্তমানে দু'মিনিট সময় দেওয়া হলেও, তিনি সেটি কমিয়ে এক মিনিট করার পরামর্শ দিয়েছেন। নির্দিষ্ট সময়ে ব্যাটার প্রস্তুত না থাকলে জরিমানা হিসেবে পেনাল্টি রান দেওয়ার কথাও বলেন তিনি। সব মিলিয়ে, আইপিএলের উত্তেজনা বজায় রাখতে ম্যাচের সময়সীমা নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জোরাল হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়