শিরোনাম
◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী মওসু‌মে বাবা-ছেলে একসঙ্গে একই দ‌লে খেল‌বেন!

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সৌদি প্রো লিগে দারুণ ছন্দে রয়েছে আল নাসের। ৭৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। খেতাব জেতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে আল নাসের। 

এখনকার পারফরম্যান্স অনুযায়ী, ট্রফির অন্যতম প্রধান দাবিদার হিসেবেই বিবেচনা করা হচ্ছে রোনাল্ডোদের। 
তবে আল নাসের এবার সম্পূর্ণ অন্য কারণে শিরোনামে উঠে এসেছে। এবার অবশ্য মাঠের পারফরম্যান্সের জন্য নয়। দারুণ এক সম্ভাবনা তৈরি হয়েছে। বাবা-ছেলে একই দলে। এমন ঘটনা সচরাচর দেখা যায় না। আল নাসের মিলিয়ে দিচ্ছে বাবা-ছেলেকে। 

 আগামী মরশুমে আল নাসের তাদের মূল দলে রোনাল্ডোর পুত্রকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, মরশুম শেষ হলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে কর্তৃপক্ষ।

রোনাল্ডো জুনিয়রের পারফরম্যান্স ইতিমধ্যেই নজর কেড়ে নিয়েছে। পাশাপাশি, একই দলে বাবা-ছেলের উপস্থিতি ক্লাবের জন্য বড় ধরনের আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এমন ঘটনা শুধু আল নাসেরের জন্য নয়, গোটা বিশ্বে সৌদি প্রো লিগের জনপ্রিয়তা আরও বাড়াতে  পারে। এদিকে, পর্তুগিজ মহাতারকা নিজেও আল নাসেরের সঙ্গে আরও এক মরশুমের জন্য চুক্তিবদ্ধ রয়েছেন।

ফলে সবকিছু ঠিকঠাক থাকলে, সৌদি লিগে একই দলে বাবা-ছেলেকে একসঙ্গে খেলতে দেখার বিরল সুযোগ তৈরি হতে পারে। বাবা-ছেলে এক দলের হয়ে খেলবেন। এমন ঘটনা স্মরণকালের মধ্যে হয়েছে কিনা সন্দেহ। তবে এই খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এটা যদি এই মরশুমে না ঘটে, তাহলে রোনাল্ডোকে পরের মরশুমেও দেখা যাবে আল নাসেরে। 

আর এক ভক্ত এর মধ্যে স্বজনপোষণের গন্ধ পাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট ভক্ত বলছেন, স্বজনপোষণ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। রোনাল্ডো জুনিয়র কি এই চাপ নিতে পারবে? প্রায় একই সুরে এক ভক্ত লিখেছেন, স্বজনপোষণ চূড়ান্ত পর্যায়ে। জুনিয়রের মধ্যে এমন কোনও গুণ নেই যে প্রথম একাদশে খেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়