শিরোনাম
◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে খেলতে আসায় দুই ক্রিকেটারকে শাস্তি দিলো ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : ভারতে খেলতে আসার শাস্তি। এই বছর ইংল্যান্ডে আয়োজিত টি–২০ ব্লাস্ট প্রতিযোগিতায় খেলতে পারবেন না সমিত প্যাটেল ও পিটার সিডল। দুই ক্রিকেটারকে এক বছর নির্বাসিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি বছর ভারতের গোয়ায় একটি প্রতিযোগিতায় খেলতে এসেছিলেন এই দুই ক্রিকেটার। সেই কারণেই এই শাস্তি। 

এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের গোড়ায় অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গোয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড লেজেন্ডস প্রো টি২০’ লিগে খেলতে এসেছিলেন সমিত ও সিডল। এই প্রতিযোগিতা ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজন করে না। সেই কারণেই শাস্তি পেয়েছেন দুই ক্রিকেটার। -- আজকাল

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম, কোনও ক্রিকেট বোর্ডের আওতায় না থাকা প্রতিযোগিতায় অংশ নিলে সেই ক্রিকেটারকে ঘরোয়া প্রতিযোগিতা থেকে এক বছরের জন্য নির্বাসিত করা হবে। সেই নিয়মই দুই ক্রিকেটারের ক্ষেত্রে কার্যকর হয়েছে।

এটা ঘটনা, টি–২০ ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার কথা ছিল ৪১ বছরের সিডলের। তিনি যে খেলতে পারবেন না, তা জানিয়ে দিয়েছে ক্লাব। সিডলের পরিবর্ত খোঁজা চলছে। তবে ৪১ বছরে সমিতকে অবশ্য এবারের টি–২০ ব্লাস্টে কোনও দল নেয়নি। গত বছর ডার্বিশায়ারের হয়ে খেলেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়