শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিরিজ নির্ধারণী ম‌্যা‌চে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-‌নিউজিল‌্যান্ড মু‌খ্মেু‌খি

স্পোর্টস ডেস্ক : নাহিদ রানার আগুণ ঝড়ানো বোলিং আর তানজিদ তামিমের দায়িত্বশীল ব্যাটিং-- এই দুইয়ে মিলে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের কারণে সিরিজের শেষ ম্যাচটি এখন রূপ নিয়েছে ‘অলিখিত’ ফাইনালে

বৃহস্পতিবার (২২ এপ্রিল) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ এ।

প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন ছিল বাংলাদেশ। ফিল্ডিংয়ে ক্যাচ ফেলেছিল দুটি। এরপর ব্যাটিংয়ে ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্ত-আফিফ হোসেন-মেহেদী হাসান মিরাজরা। সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২৬ রানে। - এন‌টি‌ভি

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মিরপুরে দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের কুপোকাত করেন নাহিদ রানা। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। এরপর তামিমের ৭৬ রান আর শান্তর হাফসেঞ্চুরিতে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

এখন শেষ ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিতে হবে বাংলাদেশকে। কারণ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ঘরের মাঠের এই সিরিজ জয় বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। টাইগারদের লক্ষ্য সেদিকেই।

সেজন্য অবশ্য চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ব্যাটারদের। সাগরিকার উইকেট যে ব্যাটারদেরকেই উজাড় করে দেয়। বোলারদের জন্য তার ভান্ডারে বিশেষ কোনো সুবিধা নেই। যে কারণে হরহামেশাই চট্টগ্রামে রানের পাহাড়ের দেখা মিলে।

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে সে কথাই বললেন। তিনি বলেন, ‘এটা দেখতে ভালো উইকেট মনে হচ্ছে, কিন্তু ঠিক কীভাবে খেলবে তা নিশ্চিতভাবে বলা কঠিন। ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম ব্যাটিং সহায়ক উইকেট, যদিও মাঝে মাঝে কিছুটা নিচু হয়ে বল আসতে পারে।

তবে পরিসংখ্যানে এগিয়ে থেকেই এদিনও মাঠে নামবে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত দুই দল ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মোট ৪৮টি ম্যাচে। এর মধ্যে কিউইদের জয় ৩৫টি ম্যাচে। বিপরীতে বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচে। টাই হয়েছে একটি ম্যাচ।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। এ ম্যাচের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনা করে নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে তাকে খেলানো হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়